তিন মামলায় সাবেক রেলমন্ত্রী সুজনের জামিন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চব্বিশের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও পঞ্চগড়ের তিন হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।

আইনজীবী মোতাহার হোসেন সাজু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই তিন মামলায় নুরুল ইসলাম সুজনের জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্টে তাকে নিয়মিত জামিন দিয়েছেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। তবে জামিনের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে জানিয়েছেন আইন কর্মকর্তা সাজিয়া শারমিন।

২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানী শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতাল থেকে সুজনকে আটক করে পুলিশ। পরদিন তাকে যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়। চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন নিহত ইমরান হোসেনের মা কহিনুর আক্তার বাদী হয়ে ওই বছর ৯ সেপ্টেম্বর এই মামলা করেছিলেন। পরে নুরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলাতেও গ্রেফতার দেখানো হয়। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর নিহত হন রফিকুল। এ ঘটনায় ওই বছর ২৮ আগস্ট মামলা করেন রফিকুল ইসলামের স্ত্রী নার্জিয়া আক্তার।

এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে রিক্সাচালক আল আমিন হত্যা মামলাতেও গ্রেফতার দেখানো হয় নুরুল ইসলাম সুজনকে। এই তিন মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে বিফল হয়ে গত বছর হাইকোর্টে জামিন আবেদন করেন সাবেক রেলমন্ত্রী। পঞ্চগড়ের হত্যা মামলায় গত বছর ৩১ জানুয়ারি ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় গত বছর ১ সেপ্টেম্বর হাইকোর্ট তার জামিন প্রশ্নে রুল জারি করেন। এই রুলে শুনানির পর পৃথক তিন রায়ে নুরুল ইসলাম সুজনকে জামিন হাইকোর্ট।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার

» আন্দোলনকারীদের ওপর নজরদারি, ‘ফেসিয়াল রিকগনিশন’ ক্যামেরা বসিয়েছে মোদি সরকার

» সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী

» সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

» বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

» মোল্লা হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জ থেকে গ্রেফতার

» চোটে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড দুই সিরিজ থেকেই ছিটকে গেলেন ফাজাল

» যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সোমবার দিল্লি যাচ্ছেন মমতা

» শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

» দুপুরের মধ্যে সাত জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তিন মামলায় সাবেক রেলমন্ত্রী সুজনের জামিন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চব্বিশের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও পঞ্চগড়ের তিন হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।

আইনজীবী মোতাহার হোসেন সাজু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই তিন মামলায় নুরুল ইসলাম সুজনের জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্টে তাকে নিয়মিত জামিন দিয়েছেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। তবে জামিনের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে জানিয়েছেন আইন কর্মকর্তা সাজিয়া শারমিন।

২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানী শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতাল থেকে সুজনকে আটক করে পুলিশ। পরদিন তাকে যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়। চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন নিহত ইমরান হোসেনের মা কহিনুর আক্তার বাদী হয়ে ওই বছর ৯ সেপ্টেম্বর এই মামলা করেছিলেন। পরে নুরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলাতেও গ্রেফতার দেখানো হয়। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর নিহত হন রফিকুল। এ ঘটনায় ওই বছর ২৮ আগস্ট মামলা করেন রফিকুল ইসলামের স্ত্রী নার্জিয়া আক্তার।

এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে রিক্সাচালক আল আমিন হত্যা মামলাতেও গ্রেফতার দেখানো হয় নুরুল ইসলাম সুজনকে। এই তিন মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে বিফল হয়ে গত বছর হাইকোর্টে জামিন আবেদন করেন সাবেক রেলমন্ত্রী। পঞ্চগড়ের হত্যা মামলায় গত বছর ৩১ জানুয়ারি ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় গত বছর ১ সেপ্টেম্বর হাইকোর্ট তার জামিন প্রশ্নে রুল জারি করেন। এই রুলে শুনানির পর পৃথক তিন রায়ে নুরুল ইসলাম সুজনকে জামিন হাইকোর্ট।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com