ক্ষমতার মধ্যে ভাইরাস থাকে, নিয়ন্ত্রণ না করলে ফ্যাসিবাদে রূপ নিতে পারে : তথ্যমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ একটি মানসিক রোগ, যা ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহিতার অভাব থেকে জন্ম নেয়।

তিনি বলেন, ক্ষমতার মধ্যে ‘ভাইরাস’ থাকে, যা নিয়ন্ত্রণ না করলে তা ফ্যাসিবাদে রূপ নিতে পারে। এ কারণে সরকার শুরু থেকেই ক্ষমতার অপব্যবহার রোধে সতর্ক অবস্থানে রয়েছে এবং জনপ্রতিনিধিদের জন্য বিভিন্ন সুবিধা গ্রহণে সংযম প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে সচেতন ও দায়িত্বশীল গণমাধ্যম। অতীতের অপরাধ, নির্যাতন ও অন্যায়ের বিচার নিশ্চিত করতে হলে ক্ষতিগ্রস্তদের আইনি প্রক্রিয়ায় অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।

‘অন্যথায় এসব অভিযোগ শুধু রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থেকে যাবে এবং ভবিষ্যতে নতুন করে ফ্যাসিবাদের ঝুঁকি তৈরি হবে’—এ প্রসঙ্গে বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই রাষ্ট্রের মালিক, আর সেই মালিকানার চর্চা নিশ্চিত করার প্রধান মাধ্যম হলো নির্বাচন।

গণমাধ্যম খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের জন্য ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি ফটোসাংবাদিকদের পেশাগত গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, একটি শক্তিশালী ছবি কখনো কখনো ইতিহাসের ভাষ্য হয়ে ওঠে এবং সমাজের বাস্তবতা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তথ্যমন্ত্রী প্রযুক্তির বিকাশের কারণে গণমাধ্যমের কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে উল্লেখ করে ফটো জার্নালিস্টদের এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রশিক্ষিত করার আহ্বান জানান।

তিনি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্তমান ভবনে ফটো সাংবাদিকদের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেবেন বলে জানান।

মতবিনিয়োগ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বাসির জামাল, প্রধান তথ্য কর্মকতা ইয়াকুব আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, বিপিজেএ সভাপতি একে এম মহসীনের ও সেক্রেটারি বাবুল তালুকদার প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গণভোটের রায় বাস্তবায়নে কর্মসূচি দিতে চায় ১১ দলীয় ঐক্য

» বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তা

» ভারত থেকে হাদির হত্যাকারিদের আনতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন এমপি সাইফুল

» জাহাজবাড়ি ‘জঙ্গি নাটক’ হত্যা মামলা : হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

» ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ : সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

» যুবককে ছুরিকাঘাতে হত্যা

» বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

» টাকা লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বন্ধুর কুড়ালের আঘাতে নিহত

» নদীপথে চাঁদাবাজির সঙ্গে জড়িত শীর্ষ নৌ-চাঁদাবাজ জিয়াসহ গ্রেফতার

» হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ৪ তরুণীসহ ১৩ জন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ক্ষমতার মধ্যে ভাইরাস থাকে, নিয়ন্ত্রণ না করলে ফ্যাসিবাদে রূপ নিতে পারে : তথ্যমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ একটি মানসিক রোগ, যা ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহিতার অভাব থেকে জন্ম নেয়।

তিনি বলেন, ক্ষমতার মধ্যে ‘ভাইরাস’ থাকে, যা নিয়ন্ত্রণ না করলে তা ফ্যাসিবাদে রূপ নিতে পারে। এ কারণে সরকার শুরু থেকেই ক্ষমতার অপব্যবহার রোধে সতর্ক অবস্থানে রয়েছে এবং জনপ্রতিনিধিদের জন্য বিভিন্ন সুবিধা গ্রহণে সংযম প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে সচেতন ও দায়িত্বশীল গণমাধ্যম। অতীতের অপরাধ, নির্যাতন ও অন্যায়ের বিচার নিশ্চিত করতে হলে ক্ষতিগ্রস্তদের আইনি প্রক্রিয়ায় অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।

‘অন্যথায় এসব অভিযোগ শুধু রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থেকে যাবে এবং ভবিষ্যতে নতুন করে ফ্যাসিবাদের ঝুঁকি তৈরি হবে’—এ প্রসঙ্গে বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই রাষ্ট্রের মালিক, আর সেই মালিকানার চর্চা নিশ্চিত করার প্রধান মাধ্যম হলো নির্বাচন।

গণমাধ্যম খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের জন্য ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি ফটোসাংবাদিকদের পেশাগত গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, একটি শক্তিশালী ছবি কখনো কখনো ইতিহাসের ভাষ্য হয়ে ওঠে এবং সমাজের বাস্তবতা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তথ্যমন্ত্রী প্রযুক্তির বিকাশের কারণে গণমাধ্যমের কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে উল্লেখ করে ফটো জার্নালিস্টদের এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রশিক্ষিত করার আহ্বান জানান।

তিনি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্তমান ভবনে ফটো সাংবাদিকদের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেবেন বলে জানান।

মতবিনিয়োগ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বাসির জামাল, প্রধান তথ্য কর্মকতা ইয়াকুব আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, বিপিজেএ সভাপতি একে এম মহসীনের ও সেক্রেটারি বাবুল তালুকদার প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com