সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নতুন এমডি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিব এবং দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান প্রতিবেদক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)।

মঙ্গলবার (১০ মার্চ) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আবদুল্লাহর নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা মুহাম্মদ আবদুল্লাহর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

আবদুল্লাহ ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। সেই অনুযায়ী চলতি বছরের ১৭ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা।

বাছির জামালকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪’ অনুযায়ী মোহাম্মদ আবদুল বাছিরকে (বাছির জামাল) অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অবতরণের সময় অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২

» লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৮, যুদ্ধবিরতি নিয়ে সংশয়

» দুর্যোগ মোকাবিলায় উপকূলে শক্তিশালী সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে

» বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ ঘাটতি না থাকায় মঙ্গলবার দেশে লোডশেডিং হয়নি

» গাছ না কেটে সড়ক নির্মাণ প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পাচ্ছে ৩ হাজারের বেশি গাছ

» শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : মন্ত্রী

» কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী

» বিনামূল্যে স্কুলড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

» বৃষ্টিতে ফসল হারানো কৃষকদের পাশে সরকার, বিশেষ সহায়তার ঘোষণা

» দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নতুন এমডি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিব এবং দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান প্রতিবেদক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)।

মঙ্গলবার (১০ মার্চ) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আবদুল্লাহর নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা মুহাম্মদ আবদুল্লাহর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

আবদুল্লাহ ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। সেই অনুযায়ী চলতি বছরের ১৭ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা।

বাছির জামালকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪’ অনুযায়ী মোহাম্মদ আবদুল বাছিরকে (বাছির জামাল) অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com