অপতথ্য ও গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিরোধ জারি রাখতে হবে : পিআইবি’র মহাপরিচালক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে। তারপরও সাংবাদিকদের প্রতিরোধ জারি রাখতে হবে।

পিআইবি পরিচালিত সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার (১৭ এপ্রিল) পিআইবির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সাংবাদিকদের নিজের পেশার প্রতি সৎ এবং স্বার্থের বশবর্তী না হয়ে নিরপেক্ষ থাকতে হবে। পাশাপাশি তিনি সাংবাদিকদের নিজস্ব স্বত্বা কাজে লাগিয়ে পরীক্ষামূলক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে ক্লাস উপস্থিতির ভিত্তিতে সর্বোচ্চ সংখ্যক ক্লাসে উপস্থিত থাকার জন্য তানভীর খান, মো. শরীফুল ইসলাম ও হুমায়রা পারভীনকে পুরস্কৃত করা হয়। কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক মনিরা শরমিন বলেন, পিআইবিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যেতে পারে। সে লক্ষ্যে সম্প্রতি প্লানেট ল্যাংলিট আন্তর্জাতিক কনফারেন্স ২০২৬-এ কাজ করার সুযোগ হয়েছে আমাদের। এভাবে সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রের কাজের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে পিআইবিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষেই আমাদের কার্যক্রম জারি থাকবে।

অনুষ্ঠানে পিআইবি ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের পরিচিতি সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন কোর্সের সমন্বয়কারী প্রভাষক শুভ কর্মকার। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী অধ্যাপক পংকজ কর্মকার ও প্রভাষক লাজিনা আক্তার জ্যাসলিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহীনুর ইসলাম ও সাইমুন নাহার জিদনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মুক্তিযুদ্ধের ইতিহাস গত ১৭ বছরে রাজনৈতিক স্বার্থে বিকৃত করা হয়েছে : ইশরাক

» চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস শুরু ২০ এপ্রিল

» অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

» এসএসসি পরীক্ষা ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

» ‘প্রধানমন্ত্রী দেশের সেবা করতেই সরকার পরিচালনার দায়িত্বে এসেছেন’

» সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব

» সরকার শূন্য থেকে কাজ শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

» সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি প্রশংসিত হচ্ছে : মাহদী আমিন

» পাবলিক পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ থাকছে না: শিক্ষামন্ত্রী

» যুবসমাজের উন্নয়নের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব : ক্রীড়া প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অপতথ্য ও গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিরোধ জারি রাখতে হবে : পিআইবি’র মহাপরিচালক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে। তারপরও সাংবাদিকদের প্রতিরোধ জারি রাখতে হবে।

পিআইবি পরিচালিত সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার (১৭ এপ্রিল) পিআইবির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সাংবাদিকদের নিজের পেশার প্রতি সৎ এবং স্বার্থের বশবর্তী না হয়ে নিরপেক্ষ থাকতে হবে। পাশাপাশি তিনি সাংবাদিকদের নিজস্ব স্বত্বা কাজে লাগিয়ে পরীক্ষামূলক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে ক্লাস উপস্থিতির ভিত্তিতে সর্বোচ্চ সংখ্যক ক্লাসে উপস্থিত থাকার জন্য তানভীর খান, মো. শরীফুল ইসলাম ও হুমায়রা পারভীনকে পুরস্কৃত করা হয়। কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক মনিরা শরমিন বলেন, পিআইবিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যেতে পারে। সে লক্ষ্যে সম্প্রতি প্লানেট ল্যাংলিট আন্তর্জাতিক কনফারেন্স ২০২৬-এ কাজ করার সুযোগ হয়েছে আমাদের। এভাবে সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রের কাজের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে পিআইবিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষেই আমাদের কার্যক্রম জারি থাকবে।

অনুষ্ঠানে পিআইবি ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের পরিচিতি সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন কোর্সের সমন্বয়কারী প্রভাষক শুভ কর্মকার। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী অধ্যাপক পংকজ কর্মকার ও প্রভাষক লাজিনা আক্তার জ্যাসলিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহীনুর ইসলাম ও সাইমুন নাহার জিদনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com