দুর্যোগ মোকাবিলায় উপকূলে শক্তিশালী সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : উপকূলীয় অঞ্চলের মানুষকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সুরক্ষা দিতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন ও বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় উপকূলজুড়ে শক্তিশালী সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। পাশাপাশি টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত সাইক্লোন সেন্টার স্থাপন ও সমন্বিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক চৌধুরী হলে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত ‘ভয়াল ২৯ এপ্রিল ৯১’ স্মরণে আয়োজিত ‘উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। দেশের মানুষকে দীর্ঘদিন ধরেই বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড় দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর একটি, যা কক্সবাজারসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।

তিনি বলেন, সেই সময় নবগঠিত সরকার মাত্র তিন মাসের মধ্যেই তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দূরদর্শিতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছিল।

পানিসম্পদমন্ত্রী জানান, বর্তমান সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবিত করছে। আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল, পুকুর ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে।

সেমিনারে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন সভাপতিত্ব করেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মওলানা জহিরুল ইসলাম এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বড় পুকুরিয়া দুর্নীতি মামলা : অব্যাহতি পেলেন হোসাফ গ্রুপের চেয়ারম্যান

» পাপারাজ্জিদের সতর্ক করলেন কারিশমা কাপুর

» ফের চট্টগ্রামে হাঁটুসমান পানি

» বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর

» নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন : রাশেদ খাঁন

» সংসদে হঠাৎ অসুস্থ জামায়াতের এমপি রবিউল বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

» সরকার চাইলে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে পারে : সংসদে রুমিন ফারহানা

» অর্থনীতিকে গতিশীল করতে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী

» রোমানিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ

» গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুর্যোগ মোকাবিলায় উপকূলে শক্তিশালী সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : উপকূলীয় অঞ্চলের মানুষকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সুরক্ষা দিতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন ও বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় উপকূলজুড়ে শক্তিশালী সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। পাশাপাশি টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত সাইক্লোন সেন্টার স্থাপন ও সমন্বিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক চৌধুরী হলে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত ‘ভয়াল ২৯ এপ্রিল ৯১’ স্মরণে আয়োজিত ‘উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। দেশের মানুষকে দীর্ঘদিন ধরেই বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড় দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর একটি, যা কক্সবাজারসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।

তিনি বলেন, সেই সময় নবগঠিত সরকার মাত্র তিন মাসের মধ্যেই তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দূরদর্শিতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছিল।

পানিসম্পদমন্ত্রী জানান, বর্তমান সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবিত করছে। আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল, পুকুর ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে।

সেমিনারে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন সভাপতিত্ব করেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মওলানা জহিরুল ইসলাম এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com