ডিএসসিসি হাসপাতাল পরিদর্শনে প্রশাসক, সেবার মানোন্নয়নে নির্দেশনা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ডিএসসিসি পরিচালিত দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন।

বুধবার (২২ এপ্রিল) সকালে তিনি রাজধানীর লালবাগে অবস্থিত ১০০ শয্যার ঢাকা মহানগর শিশু হাসপাতাল এবং নয়াবাজারের ১৫০ শয্যার ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ঘুরে দেখেন।

ঢাকা মহানগর শিশু হাসপাতালে স্বল্প মূল্যে শিশুদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। অন্যদিকে, ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে বর্তমানে দিন-রাত ২৪ ঘণ্টা বিনামূল্যে নরমাল ডেলিভারি ও প্রজনন স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে প্রশাসক হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা কার্যক্রম ও বিদ্যমান চ্যালেঞ্জ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান নিয়ে মতামত নেন।

পরে জনস্বাস্থ্য ও নাগরিক সেবার মানোন্নয়নে দ্রুত সময়ের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডিএসসিসি হাসপাতাল পরিদর্শনে প্রশাসক, সেবার মানোন্নয়নে নির্দেশনা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ডিএসসিসি পরিচালিত দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন।

বুধবার (২২ এপ্রিল) সকালে তিনি রাজধানীর লালবাগে অবস্থিত ১০০ শয্যার ঢাকা মহানগর শিশু হাসপাতাল এবং নয়াবাজারের ১৫০ শয্যার ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ঘুরে দেখেন।

ঢাকা মহানগর শিশু হাসপাতালে স্বল্প মূল্যে শিশুদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। অন্যদিকে, ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে বর্তমানে দিন-রাত ২৪ ঘণ্টা বিনামূল্যে নরমাল ডেলিভারি ও প্রজনন স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে প্রশাসক হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা কার্যক্রম ও বিদ্যমান চ্যালেঞ্জ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান নিয়ে মতামত নেন।

পরে জনস্বাস্থ্য ও নাগরিক সেবার মানোন্নয়নে দ্রুত সময়ের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com