ছিনতাই হওয়া পুলিশের পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ৩

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাত আড়াইটার দিকে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার দিনভর পৃথক অভিযানে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—নগরীর দেওভোগ এলাকার মো. বিশাল (৩১), ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মেদ (২৩) এবং হাসান (২১)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সোমবার ভোরে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান ইউনিফর্ম পরে মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। এ সময় নগরীর নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালিয়ে তার কাছ থেকে সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। সোমবার সন্ধ্যায় প্রথমে বিশালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরহাদ ও হাসানকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে গভীর রাতে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছিনতাই হওয়া পুলিশের পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ৩

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাত আড়াইটার দিকে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার দিনভর পৃথক অভিযানে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—নগরীর দেওভোগ এলাকার মো. বিশাল (৩১), ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মেদ (২৩) এবং হাসান (২১)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সোমবার ভোরে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান ইউনিফর্ম পরে মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। এ সময় নগরীর নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালিয়ে তার কাছ থেকে সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। সোমবার সন্ধ্যায় প্রথমে বিশালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরহাদ ও হাসানকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে গভীর রাতে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com