৭ হাজার ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬।

রোববার রাত ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি অভিযানিক দল নগরীর খালিশপুর থানাধীন ই-২৬ হাউজিং এস্টেট এলাকার একটি চারতলা ভবনের চিলেকোঠায় অভিযান চালায়।

এ সময় আসামির শয়নকক্ষ থেকে ৭ হাজার তিনশত ৯০ পিস ইয়াবাসহ খন্দকার সিরাজুল ইসলাম সৌরভ (২২) নামে এক যুবককে আটক করা হয়।

গ্রেফতারকৃত সৌরভ খালিশপুর থানার বাসিন্দা এবং তার পিতার নাম খন্দকার সাইফুল ইসলাম।

র‍্যাব জানায়, অভিযানের সময় আসামির হেফাজত থেকে উদ্ধার হওয়া ৭৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

» কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ

» শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হত্যার ঘটনায় আরো চারজন গ্রেপ্তার

» পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৭ হাজার ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬।

রোববার রাত ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি অভিযানিক দল নগরীর খালিশপুর থানাধীন ই-২৬ হাউজিং এস্টেট এলাকার একটি চারতলা ভবনের চিলেকোঠায় অভিযান চালায়।

এ সময় আসামির শয়নকক্ষ থেকে ৭ হাজার তিনশত ৯০ পিস ইয়াবাসহ খন্দকার সিরাজুল ইসলাম সৌরভ (২২) নামে এক যুবককে আটক করা হয়।

গ্রেফতারকৃত সৌরভ খালিশপুর থানার বাসিন্দা এবং তার পিতার নাম খন্দকার সাইফুল ইসলাম।

র‍্যাব জানায়, অভিযানের সময় আসামির হেফাজত থেকে উদ্ধার হওয়া ৭৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com