ডিবির অভিযানে তিনটি তক্ষক উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : লালমনিরহাটে পুলিশের এক বিশেষ অভিযানে তিনটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তিনটি তক্ষক উদ্ধার করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামের মুকুল আলীর বাড়ি থেকে প্রাণীগুলো উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি দল গত রাত (৭ মার্চ) ১২টার দিকে মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ওই গ্রামের মৃত কাচুয়া আলীর ছেলে মুকুল আলীর (৪৫) বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষ থেকে একটি জালের খাঁচায় বন্দি অবস্থায় তিনটি তক্ষক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত তক্ষকগুলের শরীরে সাদা ডোরাকাটা দাগ রয়েছে। প্রত্যেকটি তক্ষকের দৈর্ঘ্য আনুমানিক ১৩ ইঞ্চি। ধারণা করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যে এগুলোকে অবৈধভাবে আটকে রাখা হয়েছিল।

উদ্ধারকৃত তক্ষকগুলোর বাজারমূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে এলাকায় গুঞ্জন থাকলেও বনবিভাগের মতে, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কেবল কুসংস্কার ও লোভে পড়ে এসব বিলুপ্তপ্রায় প্রাণী নিধন ও পাচার করা হচ্ছে।

এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যেহেতু এগুলো সংরক্ষিত বন্যপ্রাণী, তাই প্রাণীগুলোকে লালমনিরহাট জেলা বনবিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

» কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ

» শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হত্যার ঘটনায় আরো চারজন গ্রেপ্তার

» পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডিবির অভিযানে তিনটি তক্ষক উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : লালমনিরহাটে পুলিশের এক বিশেষ অভিযানে তিনটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তিনটি তক্ষক উদ্ধার করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামের মুকুল আলীর বাড়ি থেকে প্রাণীগুলো উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি দল গত রাত (৭ মার্চ) ১২টার দিকে মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ওই গ্রামের মৃত কাচুয়া আলীর ছেলে মুকুল আলীর (৪৫) বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষ থেকে একটি জালের খাঁচায় বন্দি অবস্থায় তিনটি তক্ষক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত তক্ষকগুলের শরীরে সাদা ডোরাকাটা দাগ রয়েছে। প্রত্যেকটি তক্ষকের দৈর্ঘ্য আনুমানিক ১৩ ইঞ্চি। ধারণা করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যে এগুলোকে অবৈধভাবে আটকে রাখা হয়েছিল।

উদ্ধারকৃত তক্ষকগুলোর বাজারমূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে এলাকায় গুঞ্জন থাকলেও বনবিভাগের মতে, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কেবল কুসংস্কার ও লোভে পড়ে এসব বিলুপ্তপ্রায় প্রাণী নিধন ও পাচার করা হচ্ছে।

এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যেহেতু এগুলো সংরক্ষিত বন্যপ্রাণী, তাই প্রাণীগুলোকে লালমনিরহাট জেলা বনবিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com