এসএমজি ও গুলি উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে নাফ নদ সংলগ্ন একটি কেওড়া বাগান থেকে মিয়ানমারের তৈরি একটি এসএমজি, ৩১ রাউন্ড গুলি ও ১৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি

বৃহস্পতিবার (৫ মার্চ) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, টেকনাফের জিম্বংখালী এলাকায় নাফ নদী সংলগ্ন কেওড়া বাগানে সন্ত্রাসীদের আনাগোনার তথ্য পায় বিজিবি। এরপর থেকে সেখানে টহল জোরদার করা হয়। বুধবার বিকেলে আবারও সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়া গেলে তাৎক্ষণিক নির্দেশনায় জিম্বংখালী বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি বি-টাইপ টহল দল বিশেষ অভিযান চালায়।

সীমান্ত পিলার বিআরএম-১৫ থেকে আনুমানিক ৮০০ গজ উত্তরে এবং বিজিবির ৫.৫ নম্বর পোস্টের পূর্ব দিকে নাফ নদী সংলগ্ন কেওড়া বাগানের ভেতরে এ অভিযান পরিচালনা করা হয় জানিয়ে তিনি আরও বলেন, অভিযানে কোনো সন্ত্রাসীকে পাওয়া না গেলেও পরিত্যক্ত অবস্থায় মিয়ানমারের তৈরি একটি এসএমজি, ৩১ রাউন্ড গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে।

অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, চোরাচালান ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে উখিয়া ব্যাটালিয়ন সবসময় তৎপর রয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম

» আগামীতে ছাত্রদল আরও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি উপহার দেবে: রাকিব

» আদালতের ঘাড়ে বন্দুক রেখে জন রায়কে হত্যার চেষ্টা করছে বিএনপি: গোলাম পরওয়ার

» বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জন গ্রেফতার

» কাতারে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

» দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. মোশাররফ

» জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

» বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউটে সেমিনার অনুষ্ঠিত

» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

» ব্র্যাক ব্যাংকে চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন ওয়াসি নোমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এসএমজি ও গুলি উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে নাফ নদ সংলগ্ন একটি কেওড়া বাগান থেকে মিয়ানমারের তৈরি একটি এসএমজি, ৩১ রাউন্ড গুলি ও ১৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি

বৃহস্পতিবার (৫ মার্চ) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, টেকনাফের জিম্বংখালী এলাকায় নাফ নদী সংলগ্ন কেওড়া বাগানে সন্ত্রাসীদের আনাগোনার তথ্য পায় বিজিবি। এরপর থেকে সেখানে টহল জোরদার করা হয়। বুধবার বিকেলে আবারও সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়া গেলে তাৎক্ষণিক নির্দেশনায় জিম্বংখালী বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি বি-টাইপ টহল দল বিশেষ অভিযান চালায়।

সীমান্ত পিলার বিআরএম-১৫ থেকে আনুমানিক ৮০০ গজ উত্তরে এবং বিজিবির ৫.৫ নম্বর পোস্টের পূর্ব দিকে নাফ নদী সংলগ্ন কেওড়া বাগানের ভেতরে এ অভিযান পরিচালনা করা হয় জানিয়ে তিনি আরও বলেন, অভিযানে কোনো সন্ত্রাসীকে পাওয়া না গেলেও পরিত্যক্ত অবস্থায় মিয়ানমারের তৈরি একটি এসএমজি, ৩১ রাউন্ড গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে।

অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, চোরাচালান ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে উখিয়া ব্যাটালিয়ন সবসময় তৎপর রয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com