আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও দুইজন গুরুত্বপূর্ণ আসামি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও দুইজন গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার  ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি সূত্রে জানা যায়, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ। এর ধারাবাহিকতায় বুধবার রাতে ভালুকার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভালুকা উপজেলার বাটাজোর ডাকুরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে সিয়াম আহম্মেদ (১৯) এবং হবিরবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কড়ইতলা মোড় এলাকার ইদ্রিস আলীর ছেলে আব্দুল্লাহ (২৮)।

ডিবি পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে বাটাজোর ডাকুরিয়া এলাকা থেকে সিয়াম আহম্মেদকে এবং একই রাত ১০টার দিকে জামিরদিয়া চেয়ারম্যান বাড়ির মোড় এলাকা থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা দীপু চন্দ্র দাসের মরদেহ স্কয়ার মাস্টারবাড়ী মেইনরোডে একটি গাছে ঝুলিয়ে রাখার পর রশি টেনে স্লোগান দেন এবং উপস্থিত জনতাকে উত্তেজিত করেন। একই সঙ্গে তারা লাশের ওপর বর্বরোচিত নির্যাতনে অংশ নেন এবং অন্যদেরও এতে উৎসাহিত করেন।

ডিবি পুলিশ আরও জানায়, এ পর্যন্ত এই হত্যা মামলায় মোট ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন আসামি ইতোমধ্যে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম

» আগামীতে ছাত্রদল আরও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি উপহার দেবে: রাকিব

» আদালতের ঘাড়ে বন্দুক রেখে জন রায়কে হত্যার চেষ্টা করছে বিএনপি: গোলাম পরওয়ার

» বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জন গ্রেফতার

» কাতারে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

» দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. মোশাররফ

» জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

» বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউটে সেমিনার অনুষ্ঠিত

» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

» ব্র্যাক ব্যাংকে চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন ওয়াসি নোমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও দুইজন গুরুত্বপূর্ণ আসামি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও দুইজন গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার  ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি সূত্রে জানা যায়, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ। এর ধারাবাহিকতায় বুধবার রাতে ভালুকার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভালুকা উপজেলার বাটাজোর ডাকুরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে সিয়াম আহম্মেদ (১৯) এবং হবিরবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কড়ইতলা মোড় এলাকার ইদ্রিস আলীর ছেলে আব্দুল্লাহ (২৮)।

ডিবি পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে বাটাজোর ডাকুরিয়া এলাকা থেকে সিয়াম আহম্মেদকে এবং একই রাত ১০টার দিকে জামিরদিয়া চেয়ারম্যান বাড়ির মোড় এলাকা থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা দীপু চন্দ্র দাসের মরদেহ স্কয়ার মাস্টারবাড়ী মেইনরোডে একটি গাছে ঝুলিয়ে রাখার পর রশি টেনে স্লোগান দেন এবং উপস্থিত জনতাকে উত্তেজিত করেন। একই সঙ্গে তারা লাশের ওপর বর্বরোচিত নির্যাতনে অংশ নেন এবং অন্যদেরও এতে উৎসাহিত করেন।

ডিবি পুলিশ আরও জানায়, এ পর্যন্ত এই হত্যা মামলায় মোট ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন আসামি ইতোমধ্যে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com