আজ অমর একুশে বইমেলা শুরু দুপুর ২টায়

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অমর একুশে বইমেলার সময়সূচিতে আজ (রোববার) কিছুটা পরিবর্তন আনা হয়েছে। মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

বইমেলার নিয়মিত আয়োজনের অংশ হিসেবে আজ বিকেল ৩টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : হামিদুজ্জামান খান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। লালারুখ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন নাসিমুল খবির।

আলোচনায় অংশ নেবেন আইভি জামান। আলোচনা সভা শেষে বিকেল ৪টায় শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে মেলার তৃতীয় দিনে গতকাল (শনিবার) নতুন বই এসেছে ৩৮টি। মেলার শুরু থেকেই নতুন বইয়ের প্রদর্শনীতে মুখর হয়ে উঠেছে প্রাঙ্গণ।

ভাষা সংগ্রামী আহমদ রফিক এদিকে মেলা উপলক্ষে গতকালের আয়োজিত বিভিন্ন আলোচনায় বক্তারা ভাষা সংগ্রামীদের জীবন ও কর্ম তুলে ধরছেন। মোস্তফা তারিকুল আহসান বলেন, ভাষা সংগ্রামী আহমদ রফিক ছিলেন একজন সৃজনশীল ও সংবেদনশীল মানুষ। তিনি একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, উদার ও মনন সমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন দেখতেন। সামাজিক অন্যায়-অবিচারের বিরুদ্ধে মেধা ও সাহসী প্রত্যয় নিয়ে অগ্রসর হয়েছেন তিনি। তার লেখকসত্তা তাকে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে এবং সাহিত্যের কাছে দায়বদ্ধ করে তুলেছিল; আর সেই দায়বদ্ধতা ও প্রেরণা থেকেই তিনি বহুবিচিত্র বিষয়ে কলম ধরেছেন।

অধ্যাপক মনসুর মুসা তার বক্তব্যে বলেন, আহমদ রফিক কেবল ভাষা সংগ্রামী ছিলেন না, তিনি জীবন সংগ্রামীও ছিলেন। মানুষের জীবনকে উন্নত করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার বৈচিত্র্যময় সৃজনশীল কাজের মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাফটায় ‘ওভার অ্যাক্টিং’ নিয়ে সমালোচনা, জবাব দিলেন আলিয়া

» ম্যাচ ভেন্যুতে অনুশীলন করতে পারবে না বাংলাদেশ

» কৃষক হত্যা মামলায় ৬ আসামি গ্রেপ্তার

» ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোনের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১

» রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক গ্রেপ্তার

» আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

» হঠাৎ জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুর

» মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে মধ্যরাতে জামায়াত আমিরের বার্তা

» ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল

» শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আজ অমর একুশে বইমেলা শুরু দুপুর ২টায়

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অমর একুশে বইমেলার সময়সূচিতে আজ (রোববার) কিছুটা পরিবর্তন আনা হয়েছে। মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

বইমেলার নিয়মিত আয়োজনের অংশ হিসেবে আজ বিকেল ৩টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : হামিদুজ্জামান খান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। লালারুখ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন নাসিমুল খবির।

আলোচনায় অংশ নেবেন আইভি জামান। আলোচনা সভা শেষে বিকেল ৪টায় শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে মেলার তৃতীয় দিনে গতকাল (শনিবার) নতুন বই এসেছে ৩৮টি। মেলার শুরু থেকেই নতুন বইয়ের প্রদর্শনীতে মুখর হয়ে উঠেছে প্রাঙ্গণ।

ভাষা সংগ্রামী আহমদ রফিক এদিকে মেলা উপলক্ষে গতকালের আয়োজিত বিভিন্ন আলোচনায় বক্তারা ভাষা সংগ্রামীদের জীবন ও কর্ম তুলে ধরছেন। মোস্তফা তারিকুল আহসান বলেন, ভাষা সংগ্রামী আহমদ রফিক ছিলেন একজন সৃজনশীল ও সংবেদনশীল মানুষ। তিনি একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, উদার ও মনন সমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন দেখতেন। সামাজিক অন্যায়-অবিচারের বিরুদ্ধে মেধা ও সাহসী প্রত্যয় নিয়ে অগ্রসর হয়েছেন তিনি। তার লেখকসত্তা তাকে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে এবং সাহিত্যের কাছে দায়বদ্ধ করে তুলেছিল; আর সেই দায়বদ্ধতা ও প্রেরণা থেকেই তিনি বহুবিচিত্র বিষয়ে কলম ধরেছেন।

অধ্যাপক মনসুর মুসা তার বক্তব্যে বলেন, আহমদ রফিক কেবল ভাষা সংগ্রামী ছিলেন না, তিনি জীবন সংগ্রামীও ছিলেন। মানুষের জীবনকে উন্নত করার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার বৈচিত্র্যময় সৃজনশীল কাজের মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Design & Developed BY ThemesBazar.Com