হঠাৎ জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু। গাইনোকোলজিক্যাল জটিলতায় গত ২৩ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে জরুরি অস্ত্রোপচার করা হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন তার স্বামী। তিনি জানান, অস্ত্রোপচারের আগে ডা. মিতু প্রায় শক অবস্থায় ছিলেন এবং পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গুরুতর জটিলতা তৈরি হয়। সংকটময় সময়ে রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা ও সবার দোয়ায় প্রাথমিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন।

তবে অস্ত্রোপচারের পর নতুন করে কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে পোস্ট-অপারেটিভ ফুসফুসের সংক্রমণসহ একাধিক সমস্যার কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরে সেপটিসেমিয়ার লক্ষণ, নিউট্রোফিলিয়া এবং ডি-ডাইমার, লিভার এনজাইম, সি-আর-পি ও ডব্লিউবিসিসহ বিভিন্ন পরীক্ষার সূচক বেড়ে গেছে। নতুন করে উচ্চমাত্রার ডায়াবেটিস ধরা পড়ায় তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে। অক্সিজেন সাপোর্ট ছাড়া তার স্যাচুরেশন কমে যাচ্ছে বলে জানান তার স্বামী।

ফুসফুসে সংক্রমণ থাকায় আপাতত তার কেবিনে কোনো দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। গত দুই দিন তাকে আইসিইউতে নেওয়ার পরিকল্পনা থাকলেও চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আপাতত তা প্রয়োজন হয়নি। তবে তিনি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। চিকিৎসকদের ধারণা, সুস্থ হতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে।

তার অসুস্থতায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এনসিপি ডায়াস্পোরা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ও ফিনল্যান্ড শাখার আহ্বায়ক আহাদ সিকদার বলেন, অপারেশনের আগে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল এবং দলীয়ভাবে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। দ্রুত তার সুস্থতা কামনা করছেন সবাই।

ডা. মিতুর স্বামী দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন এবং এই কঠিন সময়ে পরিবারের জন্য সবার সহমর্মিতা কামনা করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জ্বালানি খাতে ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ: নজরুল ইসলাম খান

» ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন

» বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

» দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী

» মৌলভীবাজারে ৮ মাসে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

» সরকারের ১৮০ দিন : সাফল্য তুলে ধরে ই-বুক প্রকাশ

» বস্ত্র-পাট খাতের আধুনিকায়নে চীনের প্রযুক্তিগত সহযোগিতা কাজে লাগানো হবে : বাণিজ্যমন্ত্রী

» স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় ১০ জন গ্রেফতার

» মনির হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার

» ট্রেড লাইসেন্সের টাকা নিয়েও নবায়ন না করার অভিযোগ, সুপারভাইজারকে অব্যাহতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হঠাৎ জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু। গাইনোকোলজিক্যাল জটিলতায় গত ২৩ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে জরুরি অস্ত্রোপচার করা হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন তার স্বামী। তিনি জানান, অস্ত্রোপচারের আগে ডা. মিতু প্রায় শক অবস্থায় ছিলেন এবং পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গুরুতর জটিলতা তৈরি হয়। সংকটময় সময়ে রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা ও সবার দোয়ায় প্রাথমিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন।

তবে অস্ত্রোপচারের পর নতুন করে কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে পোস্ট-অপারেটিভ ফুসফুসের সংক্রমণসহ একাধিক সমস্যার কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরে সেপটিসেমিয়ার লক্ষণ, নিউট্রোফিলিয়া এবং ডি-ডাইমার, লিভার এনজাইম, সি-আর-পি ও ডব্লিউবিসিসহ বিভিন্ন পরীক্ষার সূচক বেড়ে গেছে। নতুন করে উচ্চমাত্রার ডায়াবেটিস ধরা পড়ায় তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে। অক্সিজেন সাপোর্ট ছাড়া তার স্যাচুরেশন কমে যাচ্ছে বলে জানান তার স্বামী।

ফুসফুসে সংক্রমণ থাকায় আপাতত তার কেবিনে কোনো দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। গত দুই দিন তাকে আইসিইউতে নেওয়ার পরিকল্পনা থাকলেও চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আপাতত তা প্রয়োজন হয়নি। তবে তিনি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। চিকিৎসকদের ধারণা, সুস্থ হতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে।

তার অসুস্থতায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এনসিপি ডায়াস্পোরা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ও ফিনল্যান্ড শাখার আহ্বায়ক আহাদ সিকদার বলেন, অপারেশনের আগে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল এবং দলীয়ভাবে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। দ্রুত তার সুস্থতা কামনা করছেন সবাই।

ডা. মিতুর স্বামী দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন এবং এই কঠিন সময়ে পরিবারের জন্য সবার সহমর্মিতা কামনা করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com