স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় ১০ জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সদরঘাট এলাকায় ইস্ট বেঙ্গল মার্কেটে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে মিতুল ইসলাম নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির সূত্রাপুর থানা।

শনিবার (১৬ আগস্ট) ঘটনার দিন রাতেই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের প্রথমে সন্দেহজনক হিসেবে আটক করা হয়। এসময় হত্যার কাজে ব্যবহৃত ধারালো কাপড় কাটার কাঁচি ও কাটারস উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে নিহত মিতুলের বাবার দায়ের করা মামলায় ১০ জনকে গ্রেফতার দেখানো হয়। তারা হলেন- মো. রাহিম আহম্মেদ রাফি, সাগর আহাম্মেদ, রাসেল মিয়া, আরিফ, মো. আশরাফুল, ফারদিন, মো. জুনায়িদ মিয়া, মো. মোস্তাকিম, মো. রোকন মিয়া ও মো. নাজমুল।

সোমবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, শনিবার  রাত ৮টায় সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল মার্কেটের ভেতর মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মিতুল ইসলামকে ইস্ট বেঙ্গল মার্কেটের ১৪ তলা ডিএম গার্মেন্টসের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে ধারালো কাপড় কাটার কাঁচি ও কাটার দিয়ে তার বুকে, পিঠে, বাম পায়ের উরু, ডান পায়ের রানসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে আসামিরা।

পরবর্তীতে মার্কেটে উপস্থিত লোকজন গুরুতর আহত মিতুলকে উদ্ধার করে রিকশায় করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিয়াজ মেহেদী আরও জানান, ঘটনার পরপরই সূত্রাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করে ১০ জনকে আটক করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো কাপড় কাটার কাঁচি উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ‘এ ঘটনায় নিহত মিতুলের বাবা সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

» দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী

» মৌলভীবাজারে ৮ মাসে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

» সরকারের ১৮০ দিন : সাফল্য তুলে ধরে ই-বুক প্রকাশ

» বস্ত্র-পাট খাতের আধুনিকায়নে চীনের প্রযুক্তিগত সহযোগিতা কাজে লাগানো হবে : বাণিজ্যমন্ত্রী

» স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় ১০ জন গ্রেফতার

» মনির হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার

» ট্রেড লাইসেন্সের টাকা নিয়েও নবায়ন না করার অভিযোগ, সুপারভাইজারকে অব্যাহতি

» জনআস্থা অর্জনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজির

» অর্থের বিনিময়ে লুটেরাদের ফেরানোর চেষ্টা সরকারের ক্ষতির কারণ হবে: এবি পার্টি চেয়ারম্যান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় ১০ জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সদরঘাট এলাকায় ইস্ট বেঙ্গল মার্কেটে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে মিতুল ইসলাম নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির সূত্রাপুর থানা।

শনিবার (১৬ আগস্ট) ঘটনার দিন রাতেই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের প্রথমে সন্দেহজনক হিসেবে আটক করা হয়। এসময় হত্যার কাজে ব্যবহৃত ধারালো কাপড় কাটার কাঁচি ও কাটারস উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে নিহত মিতুলের বাবার দায়ের করা মামলায় ১০ জনকে গ্রেফতার দেখানো হয়। তারা হলেন- মো. রাহিম আহম্মেদ রাফি, সাগর আহাম্মেদ, রাসেল মিয়া, আরিফ, মো. আশরাফুল, ফারদিন, মো. জুনায়িদ মিয়া, মো. মোস্তাকিম, মো. রোকন মিয়া ও মো. নাজমুল।

সোমবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, শনিবার  রাত ৮টায় সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল মার্কেটের ভেতর মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মিতুল ইসলামকে ইস্ট বেঙ্গল মার্কেটের ১৪ তলা ডিএম গার্মেন্টসের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে ধারালো কাপড় কাটার কাঁচি ও কাটার দিয়ে তার বুকে, পিঠে, বাম পায়ের উরু, ডান পায়ের রানসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে আসামিরা।

পরবর্তীতে মার্কেটে উপস্থিত লোকজন গুরুতর আহত মিতুলকে উদ্ধার করে রিকশায় করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিয়াজ মেহেদী আরও জানান, ঘটনার পরপরই সূত্রাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করে ১০ জনকে আটক করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো কাপড় কাটার কাঁচি উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ‘এ ঘটনায় নিহত মিতুলের বাবা সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com