অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ দুজন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়ায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে ঘোনারপাড়া এলাকায় আলমগীর টাওয়ারের সামনের সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ  দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

গ্রেফতাররা হলেন কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহাজেরপাড়া এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে মো. ফয়সাল (৪৫) এবং ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. রুবেল (৩০)।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির এএসআই সাঈদ হাসানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ফয়সাল ও রুবেলের কাছ থেকে একটি অবৈধ একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি জব্দ করে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতার ফয়সালের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে এবার অস্ত্র আইনে মামলা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মনির হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার

» ট্রেড লাইসেন্সের টাকা নিয়েও নবায়ন না করার অভিযোগ, সুপারভাইজারকে অব্যাহতি

» জনআস্থা অর্জনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজির

» অর্থের বিনিময়ে লুটেরাদের ফেরানোর চেষ্টা সরকারের ক্ষতির কারণ হবে: এবি পার্টি চেয়ারম্যান

» বন্দনা রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

» একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী

» ইরান-হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আলোচনা চালিয়ে যাবে দক্ষিণ কোরিয়া

» ‘অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে রেজিস্ট্রেশন নয়’

» নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন

» অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ দুজন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ দুজন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়ায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে ঘোনারপাড়া এলাকায় আলমগীর টাওয়ারের সামনের সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ  দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

গ্রেফতাররা হলেন কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহাজেরপাড়া এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে মো. ফয়সাল (৪৫) এবং ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. রুবেল (৩০)।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির এএসআই সাঈদ হাসানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ফয়সাল ও রুবেলের কাছ থেকে একটি অবৈধ একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি জব্দ করে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতার ফয়সালের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে এবার অস্ত্র আইনে মামলা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com