ভক্তের কাণ্ডে বিব্রত বলিউড অভিনেত্রী, অবশেষে যা বললেন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রেড কার্পেটে পোজ দেওয়ার সময় এক নারী ভক্তের আচরণে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়াল। মুম্বাইয়ে আয়োজিত ‘ব্রাইট ওটিটি অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস’-এর অনুষ্ঠানে ঘটে এই ঘটনা। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার পর অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী।

ঘটনাটি ঘটে গত ৮ আগস্ট। পুরস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে পাপারাজ্জিদের সামনে ছবি তুলছিলেন নিকিতা। এ সময় এক নারী ভক্ত সেলফি তোলার আবদার নিয়ে তাঁর কাছে আসেন। নিকিতাও স্বাভাবিকভাবেই সেই আবদারে সাড়া দেন।

তবে মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। ওই নারী ভক্ত প্রথমে নিকিতার গালে চুমু দেন। এরপর অভিনেত্রীকে নিজের দিকে টেনে নিয়ে জোর করে ঠোঁটে চুমু দেন তিনি। আকস্মিক ঘটনায় দৃশ্যতই হতবাক হয়ে যান নিকিতা। তাঁকে ওই ভক্তকে থামানোর চেষ্টা করতেও দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন নিরাপত্তাকর্মীরা। তাঁরা ওই নারীকে সরিয়ে নেওয়ার সময়ও নিকিতার গালে চুমু দেন তিনি।

ঘটনার ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় নানা আলোচনা। অনেকেই ঘটনাটিকে ব্যক্তিগত পরিসর ও সম্মতির লঙ্ঘন হিসেবে দেখছেন। তাঁদের মতে, কোনো তারকা হলেও তাঁর অনুমতি ছাড়া এভাবে স্পর্শ বা চুমু দেওয়া গ্রহণযোগ্য নয়।

কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, ভক্তটি নারী হওয়ায় ঘটনাটিকে তুলনামূলকভাবে হালকাভাবে দেখা হচ্ছে কি না। তাঁদের মতে, এ ধরনের ঘটনায় ব্যক্তির লিঙ্গ নয়, সম্মতিই মূল বিষয়।

তবে সামাজিক মাধ্যমে একটি অংশের দাবি, পুরো ঘটনাটি হয়তো প্রচারের উদ্দেশ্যে সাজানো হতে পারে। যদিও নিকিতার বেশিরভাগ সমর্থক এমন মন্তব্যের সমালোচনা করেছেন এবং অভিনেত্রীকে দায়ী না করার আহ্বান জানিয়েছেন।

ঘটনার পর প্রথম দিকে নীরব ছিলেন নিকিতা। পরে সামাজিক মাধ্যমে তাঁকে সমর্থন করে পাঠানো একটি বার্তার স্ক্রিনশট শেয়ার করে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

নিকিতা লেখেন, ‘এত ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যিই এটির প্রশংসা করি। আপনারা জানেন, আমিই সঠিক, আমি কোনো ভুল কিছু করিনি। আমার লুকানোর কিছু নেই এবং আমি সবসময় সত্যের পাশে থাকব।’

নিকিতার এই বক্তব্যের পর ফের আলোচনায় এসেছে ঘটনাটি। একই সঙ্গে তারকাদের জন্য রেড কার্পেটে নিরাপত্তা ও ব্যক্তিগত সীমারেখা নিয়েও প্রশ্ন উঠেছে।

হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাজ করেছেন নিকিতা রাওয়াল। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’, ‘মিস্টার হট মিস্টার কুল’, ‘দ্য হিরো: অভিমন্যু’, ‘আম্মা কি বোলি’, ‘গরম মশালা’ ও ‘কিউট কমিনা’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাঁকে।

২০১২ সালে তেলুগু সিনেমায়ও অভিষেক হয় তাঁর। ‘টিম্পা’ সিনেমায় বিক্রম রায়ের বিপরীতে অভিনয় করেন নিকিতা।

আগামীতে আরশাদ ওয়ার্সি ও চাঙ্কি পাণ্ডের সঙ্গে ‘রুটি কাপড়া অউর রোমান্স’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই : মীর শাহে আলম

» ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে ৭ যাত্রী আহত

» কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা

» দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর পর কিমের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত ট্রাম্পের

» মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ

» কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করবেন যেভাবে

» ইউটিউব মনিটাইজেশনের নিয়ম বদলে গেল, কঠিন হলো আয়ের পথ

» স্বামী-স্ত্রীর গোপন কথা প্রকাশ, নবীজি (স.)-এর কঠিন সতর্কতা

» বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভক্তের কাণ্ডে বিব্রত বলিউড অভিনেত্রী, অবশেষে যা বললেন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রেড কার্পেটে পোজ দেওয়ার সময় এক নারী ভক্তের আচরণে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়াল। মুম্বাইয়ে আয়োজিত ‘ব্রাইট ওটিটি অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস’-এর অনুষ্ঠানে ঘটে এই ঘটনা। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার পর অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী।

ঘটনাটি ঘটে গত ৮ আগস্ট। পুরস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে পাপারাজ্জিদের সামনে ছবি তুলছিলেন নিকিতা। এ সময় এক নারী ভক্ত সেলফি তোলার আবদার নিয়ে তাঁর কাছে আসেন। নিকিতাও স্বাভাবিকভাবেই সেই আবদারে সাড়া দেন।

তবে মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। ওই নারী ভক্ত প্রথমে নিকিতার গালে চুমু দেন। এরপর অভিনেত্রীকে নিজের দিকে টেনে নিয়ে জোর করে ঠোঁটে চুমু দেন তিনি। আকস্মিক ঘটনায় দৃশ্যতই হতবাক হয়ে যান নিকিতা। তাঁকে ওই ভক্তকে থামানোর চেষ্টা করতেও দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন নিরাপত্তাকর্মীরা। তাঁরা ওই নারীকে সরিয়ে নেওয়ার সময়ও নিকিতার গালে চুমু দেন তিনি।

ঘটনার ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় নানা আলোচনা। অনেকেই ঘটনাটিকে ব্যক্তিগত পরিসর ও সম্মতির লঙ্ঘন হিসেবে দেখছেন। তাঁদের মতে, কোনো তারকা হলেও তাঁর অনুমতি ছাড়া এভাবে স্পর্শ বা চুমু দেওয়া গ্রহণযোগ্য নয়।

কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, ভক্তটি নারী হওয়ায় ঘটনাটিকে তুলনামূলকভাবে হালকাভাবে দেখা হচ্ছে কি না। তাঁদের মতে, এ ধরনের ঘটনায় ব্যক্তির লিঙ্গ নয়, সম্মতিই মূল বিষয়।

তবে সামাজিক মাধ্যমে একটি অংশের দাবি, পুরো ঘটনাটি হয়তো প্রচারের উদ্দেশ্যে সাজানো হতে পারে। যদিও নিকিতার বেশিরভাগ সমর্থক এমন মন্তব্যের সমালোচনা করেছেন এবং অভিনেত্রীকে দায়ী না করার আহ্বান জানিয়েছেন।

ঘটনার পর প্রথম দিকে নীরব ছিলেন নিকিতা। পরে সামাজিক মাধ্যমে তাঁকে সমর্থন করে পাঠানো একটি বার্তার স্ক্রিনশট শেয়ার করে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

নিকিতা লেখেন, ‘এত ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যিই এটির প্রশংসা করি। আপনারা জানেন, আমিই সঠিক, আমি কোনো ভুল কিছু করিনি। আমার লুকানোর কিছু নেই এবং আমি সবসময় সত্যের পাশে থাকব।’

নিকিতার এই বক্তব্যের পর ফের আলোচনায় এসেছে ঘটনাটি। একই সঙ্গে তারকাদের জন্য রেড কার্পেটে নিরাপত্তা ও ব্যক্তিগত সীমারেখা নিয়েও প্রশ্ন উঠেছে।

হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাজ করেছেন নিকিতা রাওয়াল। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’, ‘মিস্টার হট মিস্টার কুল’, ‘দ্য হিরো: অভিমন্যু’, ‘আম্মা কি বোলি’, ‘গরম মশালা’ ও ‘কিউট কমিনা’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাঁকে।

২০১২ সালে তেলুগু সিনেমায়ও অভিষেক হয় তাঁর। ‘টিম্পা’ সিনেমায় বিক্রম রায়ের বিপরীতে অভিনয় করেন নিকিতা।

আগামীতে আরশাদ ওয়ার্সি ও চাঙ্কি পাণ্ডের সঙ্গে ‘রুটি কাপড়া অউর রোমান্স’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com