কিছুটা কমেছে সবজির দাম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সেই তুলনায় বাজারে সবজির দাম কিছুটা কমে এসেছে। বেশিরভাগ সবজি এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে, তবে দুই একটি সবজির দাম এখনও ১০০ টাকার ঘরে রয়ে গেছে।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। গেল কিছুদিন কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা ছুঁয়ে গেলেও বর্তমানে দাম কমে ৩২০ টাকায় নেমে এসেছে।

আজকের বাজারে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঝিঙা প্রতি কেজি ১০০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১৬০ টাকা, ঢ্যাঁড়স প্রতি কেজি ৬০ টাকা এবং পেঁপে প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া, প্রতি পিস লাউ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, মুলা প্রতি কেজি ৮০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১০০ টাকা, গাজর প্রতি কেজি ১০০ টাকা, কঁচু প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৩২০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে কেনাকাটা করতে এসেছেন সরকারি চাকরিজীবী রইস উদ্দিন। তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে বাজারে সবজির যে বাড়তি দাম ছিল, সেই তুলনায় আজ কিছুটা কম মনে হচ্ছে। তারপরেও সবজির দাম এখনো ১০০ টাকা বা ১০০ টাকার উপরে রয়ে গেছে। তবে অনেক সবজি ৬০ টাকা থেকে শুরু করে ৮০ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে। কাঁচা মরিচের দামও আগের চেয়ে কমে এখন ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবমিলিয়ে বলা যায়, গেল কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে।

সবজির দাম বিষয়ে রামপুরা বাজারের সবজি বিক্রেতা এনামুল হক বলেন, মূলত টানা বৃষ্টির কারণে ফসলের খেতে সবজিগুলো নষ্ট হয়েছিল, এজন্য বাজারের সরবরাহ অনেক কম ছিল। সব মিলিয়ে গেল কয়েক সপ্তাহে সবজির দাম বাড়তি ছিল, সেই তুলনায় আজ সবজির দাম কিছুটা কমে এসেছে। টানা বৃষ্টি আবার না হলে, সবজির দাম এমন কমের পথেই থাকবে। বর্তমান বাজারে ৬০ টাকা থেকে ৮০ টাকার মধ্যে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে। তবে মৌসুম না হওয়া এবং সরবরাহ কম থাকার কারণে কিছু সবজি ১০০ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেপ্তার

» জামায়াতের আয়োজনে জাতীয় আলেম সম্মেলন শনিবার

» দ্রুত রান তুলে লিড নিল অজিরা, চাপে বাংলাদেশ

» বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী

» রাষ্ট্রপতি নির্বাচনে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল

» কিছুটা কমেছে সবজির দাম

» বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সহযোগীর বুকে বিদ্ধ

» সোনার গহনার দাম ভরিতে কমলো ৩২৬৬ টাকা

» “অদৃষ্টের বিপত্তি”

» ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কিছুটা কমেছে সবজির দাম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সেই তুলনায় বাজারে সবজির দাম কিছুটা কমে এসেছে। বেশিরভাগ সবজি এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে, তবে দুই একটি সবজির দাম এখনও ১০০ টাকার ঘরে রয়ে গেছে।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। গেল কিছুদিন কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা ছুঁয়ে গেলেও বর্তমানে দাম কমে ৩২০ টাকায় নেমে এসেছে।

আজকের বাজারে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঝিঙা প্রতি কেজি ১০০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১৬০ টাকা, ঢ্যাঁড়স প্রতি কেজি ৬০ টাকা এবং পেঁপে প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া, প্রতি পিস লাউ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, মুলা প্রতি কেজি ৮০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১০০ টাকা, গাজর প্রতি কেজি ১০০ টাকা, কঁচু প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৩২০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে কেনাকাটা করতে এসেছেন সরকারি চাকরিজীবী রইস উদ্দিন। তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে বাজারে সবজির যে বাড়তি দাম ছিল, সেই তুলনায় আজ কিছুটা কম মনে হচ্ছে। তারপরেও সবজির দাম এখনো ১০০ টাকা বা ১০০ টাকার উপরে রয়ে গেছে। তবে অনেক সবজি ৬০ টাকা থেকে শুরু করে ৮০ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে। কাঁচা মরিচের দামও আগের চেয়ে কমে এখন ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবমিলিয়ে বলা যায়, গেল কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে।

সবজির দাম বিষয়ে রামপুরা বাজারের সবজি বিক্রেতা এনামুল হক বলেন, মূলত টানা বৃষ্টির কারণে ফসলের খেতে সবজিগুলো নষ্ট হয়েছিল, এজন্য বাজারের সরবরাহ অনেক কম ছিল। সব মিলিয়ে গেল কয়েক সপ্তাহে সবজির দাম বাড়তি ছিল, সেই তুলনায় আজ সবজির দাম কিছুটা কমে এসেছে। টানা বৃষ্টি আবার না হলে, সবজির দাম এমন কমের পথেই থাকবে। বর্তমান বাজারে ৬০ টাকা থেকে ৮০ টাকার মধ্যে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে। তবে মৌসুম না হওয়া এবং সরবরাহ কম থাকার কারণে কিছু সবজি ১০০ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com