আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লায় আন্তঃজেলা সক্রিয় একটি ডাকাত চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত (২৭ ফেব্রুয়ারি) শুক্রবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে তিতাস উপজেলার উজিরাকান্দি এলাকায় মোছা. নাছরিন আক্তারের বাড়ির গেটের তালা ভেঙে একদল ডাকাত প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর ও প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তিতাস থানায় মামলা নং-১৪, তারিখ ২৭/০২/২০২৬ খ্রি দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা রুজু হয়।
একই রাতে রাত ১টা থেকে ২টার মধ্যে কাকিয়াখালী এলাকায় মঞ্জুরা বেগমের বাড়িতেও দরজা ভেঙে প্রবেশ করে ডাকাতরা। পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়। এ ঘটনায় মামলা নং-১৫, তারিখ ২৭/০২/২০২৬ খ্রি, একই ধারায় মামলা দায়ের করা হয়।
দুইটি পৃথক মামলা রুজুর পর পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম’র সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং দাউদকান্দি মডেল থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস ও দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে দুইটি ডাকাতির ঘটনার পাশাপাশি চান্দিনা, দাউদকান্দি, তিতাস ও ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন থানায় সংঘটিত আরও ৯টি ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটিত হয়েছে বলে পুলিশ জানায়।
স্বর্ণের চেইন, কানের দুল, রূপার নূপুর, বেসলাইট ও চেইন,ডিজিটাল ক্যামেরা, টর্চলাইট, ব্লেন্ডার মেশিন,দেশীয় অস্ত্র (ছুরি, কাটার, শাবল, লোহার রড),সিটিগোল্ডের গয়না, মুখোশ, ট্রাভেল ব্যাগ
বিভিন্ন ব্র্যান্ডের দুধ, রাউটার ও চার্জার,১৩টি মোবাইল ফোন,২টি সিএনজি,নগদ ৩৭ হাজার ২৪৭ টাকা অভিযানে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক থানায় পূর্বের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর নির্দেশনা

» বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

» রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

» ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

» ৩৯ পাউন্ডের কেক কেটে পশ্চিমবঙ্গে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন

» সায়েদাবাদ ছিনতাইয়ের অভিযোগে ৬জন গ্রেফতার

» প্রতারণা করে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক

» জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

» তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

» চীনের মানবসদৃশ রোবট জাপান ‘দখল’ করছে?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লায় আন্তঃজেলা সক্রিয় একটি ডাকাত চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত (২৭ ফেব্রুয়ারি) শুক্রবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে তিতাস উপজেলার উজিরাকান্দি এলাকায় মোছা. নাছরিন আক্তারের বাড়ির গেটের তালা ভেঙে একদল ডাকাত প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর ও প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তিতাস থানায় মামলা নং-১৪, তারিখ ২৭/০২/২০২৬ খ্রি দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা রুজু হয়।
একই রাতে রাত ১টা থেকে ২টার মধ্যে কাকিয়াখালী এলাকায় মঞ্জুরা বেগমের বাড়িতেও দরজা ভেঙে প্রবেশ করে ডাকাতরা। পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়। এ ঘটনায় মামলা নং-১৫, তারিখ ২৭/০২/২০২৬ খ্রি, একই ধারায় মামলা দায়ের করা হয়।
দুইটি পৃথক মামলা রুজুর পর পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম’র সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং দাউদকান্দি মডেল থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস ও দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে দুইটি ডাকাতির ঘটনার পাশাপাশি চান্দিনা, দাউদকান্দি, তিতাস ও ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন থানায় সংঘটিত আরও ৯টি ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটিত হয়েছে বলে পুলিশ জানায়।
স্বর্ণের চেইন, কানের দুল, রূপার নূপুর, বেসলাইট ও চেইন,ডিজিটাল ক্যামেরা, টর্চলাইট, ব্লেন্ডার মেশিন,দেশীয় অস্ত্র (ছুরি, কাটার, শাবল, লোহার রড),সিটিগোল্ডের গয়না, মুখোশ, ট্রাভেল ব্যাগ
বিভিন্ন ব্র্যান্ডের দুধ, রাউটার ও চার্জার,১৩টি মোবাইল ফোন,২টি সিএনজি,নগদ ৩৭ হাজার ২৪৭ টাকা অভিযানে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক থানায় পূর্বের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com