কাভার্ডভ্যান পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যশোরে কাভার্ডভ্যান ও মিনি পিকআপের সংঘর্ষে নেছার উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ ভোর চারটার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর এলাকায় যশোর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আহত দুইজন হলেন- অনিক (২৩) ও জিয়া (৫৫)। নিহত নেছার উদ্দিন ও আহত দুইজন মিনি পিকআপে ছিলেন। তারা তিনজনই কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলাটগঞ্জ এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, হামিদপুরে সড়কের পাশে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। ভোর চারটার একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মিনি পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা নেছার উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ মর্গে পাঠানো হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কলকাতার হোটেলে আগুন: নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, কুষ্টিয়ার ৪ জন

» হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে কাল

» কাভার্ডভ্যান পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

» লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

» বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

» সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

» জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

» ছয়টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

» শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কাভার্ডভ্যান পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যশোরে কাভার্ডভ্যান ও মিনি পিকআপের সংঘর্ষে নেছার উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ ভোর চারটার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর এলাকায় যশোর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আহত দুইজন হলেন- অনিক (২৩) ও জিয়া (৫৫)। নিহত নেছার উদ্দিন ও আহত দুইজন মিনি পিকআপে ছিলেন। তারা তিনজনই কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলাটগঞ্জ এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, হামিদপুরে সড়কের পাশে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। ভোর চারটার একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মিনি পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা নেছার উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ মর্গে পাঠানো হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com