লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও ১২ রাউন্ড গুলিসহ লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

আজ  সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।

এর আগে মঙ্গলবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পোদ্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নিশান ওরফে ছোট নিশান (৩০)। র‍্যাবের দাবি, তিনি চন্দ্রগঞ্জ থানার একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।

র‍্যাব জানায, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল পোদ্দার বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালানোর চেষ্টা করলে নিশানকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও একটি ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়। র‍্যাবের ভাষ্য, উদ্ধার করা পিস্তলটি জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র।

র‍্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আমাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা অস্ত্র-গুলি সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কলকাতার হোটেলে আগুন: নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, কুষ্টিয়ার ৪ জন

» হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে কাল

» কাভার্ডভ্যান পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

» লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

» বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

» সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

» জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

» ছয়টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

» শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও ১২ রাউন্ড গুলিসহ লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

আজ  সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।

এর আগে মঙ্গলবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পোদ্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নিশান ওরফে ছোট নিশান (৩০)। র‍্যাবের দাবি, তিনি চন্দ্রগঞ্জ থানার একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।

র‍্যাব জানায, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল পোদ্দার বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালানোর চেষ্টা করলে নিশানকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও একটি ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়। র‍্যাবের ভাষ্য, উদ্ধার করা পিস্তলটি জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র।

র‍্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আমাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা অস্ত্র-গুলি সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com