মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পাংশায় কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ  ভোরে পু‌লিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‌নি‌য়ে আস‌লে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জজ আলী বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ‌ভীর রা‌তে পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে পা‌নির মোটর চুরি করতে যায় জজ আলী। সে সময় স্থানীয়রা তা‌কে আটক করে মারধর করে। এসময় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও ব‌লেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী ম‌র্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ ও কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’

রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি মোটর চুরির অভিযোগে এলাকাবাসী তাকে পিটিয়েছে। পরে ওই যুবক মারা যান।বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

» বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

» সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

» জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

» ছয়টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

» শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

» রিকশার জন্য তৈরি করা হচ্ছে নীতিমালা: ডিএসসিসি প্রশাসক

» ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

» আদালতের নির্দেশের পর পরিবার-স্ত্রীর সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ

» হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য একটি বড় সম্পদ : তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পাংশায় কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ  ভোরে পু‌লিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‌নি‌য়ে আস‌লে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জজ আলী বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ‌ভীর রা‌তে পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে পা‌নির মোটর চুরি করতে যায় জজ আলী। সে সময় স্থানীয়রা তা‌কে আটক করে মারধর করে। এসময় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও ব‌লেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী ম‌র্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ ও কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’

রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি মোটর চুরির অভিযোগে এলাকাবাসী তাকে পিটিয়েছে। পরে ওই যুবক মারা যান।বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com