চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সাত বছর আজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ২০ ফেব্রুয়ারি, সাত বছর আগের এই দিনে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় সেই ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছিল ৭১টি তাজা প্রাণ। বিভীষিকাময় সেই রাতটি আজও তাড়িয়ে বেড়ায় ভুক্তভোগী পরিবারগুলোকে। স্বজন হারানোর বেদনার সঙ্গে যোগ হয়েছে বিচার পাওয়ার দীর্ঘ অপেক্ষা।

দীর্ঘ সময়েও মামলার বিচারকাজ শেষ না হওয়ায় থমকে আছে নিহতদের পরিবারের প্রত্যাশা। গত সাত মাসে এই মামলায় একজন সাক্ষীও আদালতে হাজির হননি।

‘বাবার মৃত্যুর পর আমাদের পুরো সংসার এলোমেলো হয়ে গেছে। আমরা কী অবস্থায় আছি, বলে বোঝাতে পারব না।’–চোখে জল নিয়ে কথাগুলো বলছিলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. আসিফ। তার বাবা জুম্মন ওয়াহেদ চুড়িহাট্টার সেই অভিশপ্ত রাতে ওয়াহেদ ম্যানসনের দোতলায় একটি ডেকোরেটরের দোকানে পুড়ে মারা যান।

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানসনে অগ্নিকাণ্ডের পরদিন চকবাজার থানায় মামলা করেন মো. আসিফ। মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন– ওয়াহেদ ম্যানসনের মালিক হাসান সুলতান ও হোসেন সুলতান, রাসায়নিকের গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল ইকবাল, ব্যবস্থাপক মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াদ আতিক, মো. নাবিল ও মোহাম্মদ কাশিফ। তারা বর্তমানে জামিনে আছেন।

মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৯ মার্চ। নিহতদের পরিবার এখন কেবল দ্রুত ন্যায়বিচারের অপেক্ষায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তিন যুবক দগ্ধ

» সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি কার্যালয়ের বিভিন্ন শাখা খোলা থাকছে শনিবার

» মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে  যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কার ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত 

» বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

» হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই অভ্যুত্থান নাই: সারোয়ার তুষার

» কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ, সেরাটা দিতে প্রস্তুত সবাই

» সিডনিতে দর্পণের উদ্যোগে রক্তদান কর্মসূচি

» চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ

» এফএম স্কুলমাঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর আহত

» ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সাত বছর আজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ২০ ফেব্রুয়ারি, সাত বছর আগের এই দিনে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় সেই ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছিল ৭১টি তাজা প্রাণ। বিভীষিকাময় সেই রাতটি আজও তাড়িয়ে বেড়ায় ভুক্তভোগী পরিবারগুলোকে। স্বজন হারানোর বেদনার সঙ্গে যোগ হয়েছে বিচার পাওয়ার দীর্ঘ অপেক্ষা।

দীর্ঘ সময়েও মামলার বিচারকাজ শেষ না হওয়ায় থমকে আছে নিহতদের পরিবারের প্রত্যাশা। গত সাত মাসে এই মামলায় একজন সাক্ষীও আদালতে হাজির হননি।

‘বাবার মৃত্যুর পর আমাদের পুরো সংসার এলোমেলো হয়ে গেছে। আমরা কী অবস্থায় আছি, বলে বোঝাতে পারব না।’–চোখে জল নিয়ে কথাগুলো বলছিলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. আসিফ। তার বাবা জুম্মন ওয়াহেদ চুড়িহাট্টার সেই অভিশপ্ত রাতে ওয়াহেদ ম্যানসনের দোতলায় একটি ডেকোরেটরের দোকানে পুড়ে মারা যান।

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানসনে অগ্নিকাণ্ডের পরদিন চকবাজার থানায় মামলা করেন মো. আসিফ। মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন– ওয়াহেদ ম্যানসনের মালিক হাসান সুলতান ও হোসেন সুলতান, রাসায়নিকের গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল ইকবাল, ব্যবস্থাপক মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াদ আতিক, মো. নাবিল ও মোহাম্মদ কাশিফ। তারা বর্তমানে জামিনে আছেন।

মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৯ মার্চ। নিহতদের পরিবার এখন কেবল দ্রুত ন্যায়বিচারের অপেক্ষায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com