তাপমাত্রার দিক থেকেও স্বাভাবিকের চেয়ে কিছুটা উষ্ণ পরিস্থিতির আভাস দিয়েছে কেন্দ্রটি। পূর্বাভাসে বলা হয়েছে, মক্কায় গড় তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় সর্বোচ্চ প্রায় ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, রমজান মাসে মক্কায় গড় তাপমাত্রা প্রায় ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এনসিএম জানিয়েছে, এই মৌসুমি পূর্বাভাসের লক্ষ্য হলো প্রস্তুতি ও পরিচালন সক্ষমতা জোরদার করা। বিশেষ করে রমজান মাসে দুই পবিত্র মসজিদের দর্শনার্থীদের সেবায় নিয়োজিত বিভিন্ন সংস্থার জন্য। পাশাপাশি সর্বশেষ আবহাওয়া তথ্য ও নিয়মিত জলবায়ু ব্রিফিং পেতে জনসাধারণকে সংস্থাটির সরকারি চ্যানেল অনুসরণ করার আহ্বান জানিয়েছে এনসিএম।
সূত্র : সৌদি গেজেট








