খাগড়াছড়িতে নির্বাচন বয়কটের ঘোষণা হারিকেন প্রার্থীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ি-২৯৮ নম্বর সংসদীয় আসনে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত হারিকেন প্রতীকের প্রার্থী মো. মোস্তফা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাতে তিনি এ ঘোষণা দেন। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নিজের নিরাপত্তায় অবহেলার অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

মো. মোস্তফা বলেন, প্রার্থিতা ঘোষণার পর থেকেই তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে একজন গানম্যান চেয়ে আবেদন করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকেই খাগড়াছড়িতে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। কয়েকজন প্রার্থী প্রচারণায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করেছেন বলেও তার অভিযোগ।

এ বিষয়ে গত ৮ ফেব্রুয়ারি যুগ্ম জেলা ও দায়রা জজ (দায়িত্বপ্রাপ্ত বিচারক) এবং নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

মোস্তফার দাবি, জেলার বেশকিছু ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। কেন্দ্র দখল ও ফলাফল প্রভাবিত করার শঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার ঘোষণা দিয়ে নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

» গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

» রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জন গ্রেফতার

» যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেফতার

» জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

» বাড়লো স্বর্ণের দাম

» এমন ছবি করার চেয়ে অবসর নেওয়া ভালো: তাপসী

» টি-টোয়েন্টি দলে শান্ত, এশিয়ান গেমসে পূর্ণ শক্তির বাংলাদেশ

» লেবাননে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, ট্যাংক-বুলডোজার নিয়ে অনুপ্রবেশ

» দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে : প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খাগড়াছড়িতে নির্বাচন বয়কটের ঘোষণা হারিকেন প্রার্থীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ি-২৯৮ নম্বর সংসদীয় আসনে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত হারিকেন প্রতীকের প্রার্থী মো. মোস্তফা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাতে তিনি এ ঘোষণা দেন। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নিজের নিরাপত্তায় অবহেলার অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

মো. মোস্তফা বলেন, প্রার্থিতা ঘোষণার পর থেকেই তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে একজন গানম্যান চেয়ে আবেদন করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকেই খাগড়াছড়িতে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। কয়েকজন প্রার্থী প্রচারণায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করেছেন বলেও তার অভিযোগ।

এ বিষয়ে গত ৮ ফেব্রুয়ারি যুগ্ম জেলা ও দায়রা জজ (দায়িত্বপ্রাপ্ত বিচারক) এবং নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

মোস্তফার দাবি, জেলার বেশকিছু ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। কেন্দ্র দখল ও ফলাফল প্রভাবিত করার শঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার ঘোষণা দিয়ে নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com