টেস্টের পর টি-টোয়েন্টির শিরোপায় চোখ দক্ষিণ আফ্রিকার

ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক :সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট চ্যাম্পিয়নশীপ জয়ের পর এবার টি-টোয়েন্টির মেগা ইভেন্টের শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ শুকরি কনরাড।টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রের শিরোপা জিতে দক্ষিণ আফ্রিকা। গেল বছর জুনে লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে হারায় অস্ট্রেলিয়াকে। এর মাধ্যমে প্রথমবারের মত আইসিসির কোনো বৈশ্বিক আসরের শিরোপা জিতেছিল প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার টেস্ট কোচ কনরাড বলেন, ‘গেল বছর আমরা টেস্ট বিশ্বকাপের শিরোপা জিতেছি। এবার আমরা সাদা বলের বিশ্বকাপও ঘরে তুলতে চাই।’

এশিয়া উপমহাদেশে বিশ্বকাপ হওয়ায় শিরোপা জয় চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন কনরাড। তিনি বলেন, ‘এশিয়ার মাটিতে খেলা সবসময়ই কঠিন। এবারও কোনো ব্যতিক্রম হবে না। তবে ছেলেরা যদি সেরা ক্রিকেট খেলতে পারে, তাহলে আরও একটি সাফল্য আমরা ঘরে তুলতে পারব।’

কনরাডের অধীনে এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র আটটি ম্যাচে জয় এবং ১৩টিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। তবে গেল সপ্তাহে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। কনরাডের অধীনে প্রথমবারের মত কোনো দ্বিপাক্ষিক সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের আগে সিরিজ জয়ে দলের মনোবল চাঙ্গা হয়েছে বলে মনে করেন কনরাড। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে জয়ের মধ্যে থাকলে যেকোনো দল আত্মবিশ্বাসী হয়ে উঠবে। আমরাও ব্যতিক্রম নই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা সববিভাগেই ভালো করেছি। তারপরও আমাদের আরও উন্নতি করতে হবে।’

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মত বড় প্রতিপক্ষ থাকায় গ্রুপ পর্বের বাঁধা টপকানোই প্রধান লক্ষ্য বলে জানান কনরাড।

তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য হলো- গ্রুপ পর্ব পার হওয়া এবং সুপার এইটের টিকিট নিশ্চিত করা।’ আগামী ৯ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে গত আসরের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল রাজধানীতে গ্রেফতার

» খাগড়াছড়িতে নির্বাচন উপলক্ষে বিজিবি’র সংবাদ সম্মেলন

» ত্রয়োদশ সংসদ নির্বাচন : ভোটকেন্দ্র জানার নতুন ডিজিটাল সেবা চালু

» দেশে পৌঁছেছে ৪ লাখ প্রবাসীর ভোট

» যে পিল খেয়ে বায়ুত্যাগ করলে গোলাপের সুবাস বের হবে

» ফোন সার্ভিস সেন্টারে দেওয়ার আগে এই ৩টি কাজ অবশ্যই করুন

» বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

» ৮ ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনী সমাবেশ বাতিল

» কেএফসির মতো চিকেন বানান ঘরেই

» শরীরে ভালো কোলেস্টেরল বাড়ায় এই ৫ ফল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টেস্টের পর টি-টোয়েন্টির শিরোপায় চোখ দক্ষিণ আফ্রিকার

ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক :সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট চ্যাম্পিয়নশীপ জয়ের পর এবার টি-টোয়েন্টির মেগা ইভেন্টের শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ শুকরি কনরাড।টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রের শিরোপা জিতে দক্ষিণ আফ্রিকা। গেল বছর জুনে লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে হারায় অস্ট্রেলিয়াকে। এর মাধ্যমে প্রথমবারের মত আইসিসির কোনো বৈশ্বিক আসরের শিরোপা জিতেছিল প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার টেস্ট কোচ কনরাড বলেন, ‘গেল বছর আমরা টেস্ট বিশ্বকাপের শিরোপা জিতেছি। এবার আমরা সাদা বলের বিশ্বকাপও ঘরে তুলতে চাই।’

এশিয়া উপমহাদেশে বিশ্বকাপ হওয়ায় শিরোপা জয় চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন কনরাড। তিনি বলেন, ‘এশিয়ার মাটিতে খেলা সবসময়ই কঠিন। এবারও কোনো ব্যতিক্রম হবে না। তবে ছেলেরা যদি সেরা ক্রিকেট খেলতে পারে, তাহলে আরও একটি সাফল্য আমরা ঘরে তুলতে পারব।’

কনরাডের অধীনে এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র আটটি ম্যাচে জয় এবং ১৩টিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। তবে গেল সপ্তাহে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। কনরাডের অধীনে প্রথমবারের মত কোনো দ্বিপাক্ষিক সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের আগে সিরিজ জয়ে দলের মনোবল চাঙ্গা হয়েছে বলে মনে করেন কনরাড। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে জয়ের মধ্যে থাকলে যেকোনো দল আত্মবিশ্বাসী হয়ে উঠবে। আমরাও ব্যতিক্রম নই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা সববিভাগেই ভালো করেছি। তারপরও আমাদের আরও উন্নতি করতে হবে।’

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মত বড় প্রতিপক্ষ থাকায় গ্রুপ পর্বের বাঁধা টপকানোই প্রধান লক্ষ্য বলে জানান কনরাড।

তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য হলো- গ্রুপ পর্ব পার হওয়া এবং সুপার এইটের টিকিট নিশ্চিত করা।’ আগামী ৯ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে গত আসরের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com