আগামীকাল শুরু শীতকালীন অলিম্পিক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ২৫তম শীতকালীন অলিম্পিকের পর্দা উঠছে আগামীকাল। ইতালির মিলান ও কোর্তিনা দ’আম্পেজো শহরকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে এবারের বৈশ্বিক ক্রীড়া আসর।

দুটি শহরে একযোগে মশাল প্রজ্বালনের মাধ্যমে শুরু হবে অলিম্পিকের আনুষ্ঠানিকতা। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে মিলানের ঐতিহাসিক সান সিরো স্টেডিয়াম। একই সময়ে কোর্তিনা দ’আম্পেজোর অলিম্পিক আইস স্টেডিয়ামেও চলবে উদ্বোধনী আয়োজন। বড় পর্দার মাধ্যমে দুই শহরের অনুষ্ঠান একে অপরের জন্য সরাসরি সম্প্রচার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত শিল্পী মারাইয়া কেরি, আন্দ্রেয়া বোচেল্লি ও লরা পাউসিনি। এ ছাড়া উপস্থিত থাকবেন অভিনেতা পিয়েরফ্রানচেস্কো ফাভিনো, সাব্রিনা ইমপাচিয়াতোরে এবং ইতালিয়ান র‍্যাপার ঘালি। অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এবারের শীতকালীন অলিম্পিকে অংশ নিচ্ছেন ৯০টি দেশের প্রায় ২ হাজার ৯শ অ্যাথলেট। এর মধ্যে নারী অ্যাথলেটের অংশগ্রহণ ৪৭ শতাংশ। ৮টি খেলায় ১৬টি ডিসিপ্লিনে মোট ১১৬টি মেডেল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।

মিলানে অনুষ্ঠিত হবে আইস হকি, ফিগার স্কেটিং, স্পিড স্কেটিং ও শর্ট ট্র্যাক। কোর্তিনা দ’আম্পেজোতে আয়োজন করা হবে নারী আলপাইন স্কিইং, লুজ, ববস্লে, স্কেলেটন ও কার্লিং। লিভিনিওতে ফ্রিস্টাইল স্কিইং ও স্নোবোর্ডিং, অ্যানথলৎসে বায়াথলন এবং বোরমিও ও ভ্যাল দি ফিয়েমেতে পুরুষ আলপাইন স্কিইং ও স্কি মাউন্টেনিয়ারিংয়ের ইভেন্ট অনুষ্ঠিত হবে।

এবারই প্রথম অলিম্পিকের সূচিতে যুক্ত হয়েছে স্কি মাউন্টেনিয়ারিং। এই ইভেন্টে অ্যাথলেটদের পাহাড় বেয়ে ওপরে উঠতে হবে এবং পরে স্কি করে নিচে নামতে হবে।

২৫তম শীতকালীন অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের কিছু অ্যাথলেট নিরপেক্ষ পরিচয়ে অংশগ্রহণের অনুমতি পেয়েছেন। তারা কোনো দলীয় ইভেন্টে অংশ নিতে পারবেন না এবং নিজ দেশের পতাকা বা জাতীয় প্রতীক ব্যবহার করতে পারবেন না।

নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন প্রায় ৬ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী। ডোপিং পরীক্ষা পরিচালনা করবে আন্তর্জাতিক টেস্টিং অথরিটি। দর্শকদের জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ ইউরো।

আইস হকি, ফিগার স্কেটিং, স্পিড স্কেটিং, ডাউনহিল স্কিইং ও স্নোবোর্ড হাফপাইপ—এই ইভেন্টগুলোই এবারের শীতকালীন অলিম্পিকের প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ২২ ফেব্রুয়ারি পর্দা নামবে এই বৈশ্বিক ক্রীড়া আসরের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» টোকিওতে বাংলাদেশ দূতাবাসে পয়লা বৈশাখ উদযাপন

» ‘চীনা জাহাজের’ হরমুজ অতিক্রম নিয়ে কড়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

» মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

» সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» চবিতে বৈচিত্র্যময় পহেলা বৈশাখ উদযাপন

» সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে : নাহিদ

» তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

» পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার

» ট্রাম্পের তোপের মুখে ইতালির প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আগামীকাল শুরু শীতকালীন অলিম্পিক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ২৫তম শীতকালীন অলিম্পিকের পর্দা উঠছে আগামীকাল। ইতালির মিলান ও কোর্তিনা দ’আম্পেজো শহরকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে এবারের বৈশ্বিক ক্রীড়া আসর।

দুটি শহরে একযোগে মশাল প্রজ্বালনের মাধ্যমে শুরু হবে অলিম্পিকের আনুষ্ঠানিকতা। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে মিলানের ঐতিহাসিক সান সিরো স্টেডিয়াম। একই সময়ে কোর্তিনা দ’আম্পেজোর অলিম্পিক আইস স্টেডিয়ামেও চলবে উদ্বোধনী আয়োজন। বড় পর্দার মাধ্যমে দুই শহরের অনুষ্ঠান একে অপরের জন্য সরাসরি সম্প্রচার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত শিল্পী মারাইয়া কেরি, আন্দ্রেয়া বোচেল্লি ও লরা পাউসিনি। এ ছাড়া উপস্থিত থাকবেন অভিনেতা পিয়েরফ্রানচেস্কো ফাভিনো, সাব্রিনা ইমপাচিয়াতোরে এবং ইতালিয়ান র‍্যাপার ঘালি। অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এবারের শীতকালীন অলিম্পিকে অংশ নিচ্ছেন ৯০টি দেশের প্রায় ২ হাজার ৯শ অ্যাথলেট। এর মধ্যে নারী অ্যাথলেটের অংশগ্রহণ ৪৭ শতাংশ। ৮টি খেলায় ১৬টি ডিসিপ্লিনে মোট ১১৬টি মেডেল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।

মিলানে অনুষ্ঠিত হবে আইস হকি, ফিগার স্কেটিং, স্পিড স্কেটিং ও শর্ট ট্র্যাক। কোর্তিনা দ’আম্পেজোতে আয়োজন করা হবে নারী আলপাইন স্কিইং, লুজ, ববস্লে, স্কেলেটন ও কার্লিং। লিভিনিওতে ফ্রিস্টাইল স্কিইং ও স্নোবোর্ডিং, অ্যানথলৎসে বায়াথলন এবং বোরমিও ও ভ্যাল দি ফিয়েমেতে পুরুষ আলপাইন স্কিইং ও স্কি মাউন্টেনিয়ারিংয়ের ইভেন্ট অনুষ্ঠিত হবে।

এবারই প্রথম অলিম্পিকের সূচিতে যুক্ত হয়েছে স্কি মাউন্টেনিয়ারিং। এই ইভেন্টে অ্যাথলেটদের পাহাড় বেয়ে ওপরে উঠতে হবে এবং পরে স্কি করে নিচে নামতে হবে।

২৫তম শীতকালীন অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের কিছু অ্যাথলেট নিরপেক্ষ পরিচয়ে অংশগ্রহণের অনুমতি পেয়েছেন। তারা কোনো দলীয় ইভেন্টে অংশ নিতে পারবেন না এবং নিজ দেশের পতাকা বা জাতীয় প্রতীক ব্যবহার করতে পারবেন না।

নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন প্রায় ৬ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী। ডোপিং পরীক্ষা পরিচালনা করবে আন্তর্জাতিক টেস্টিং অথরিটি। দর্শকদের জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ ইউরো।

আইস হকি, ফিগার স্কেটিং, স্পিড স্কেটিং, ডাউনহিল স্কিইং ও স্নোবোর্ড হাফপাইপ—এই ইভেন্টগুলোই এবারের শীতকালীন অলিম্পিকের প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ২২ ফেব্রুয়ারি পর্দা নামবে এই বৈশ্বিক ক্রীড়া আসরের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com