নাটকীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সান্ত্বনার জয়

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জোহানেসবার্গের ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বজ্রপাত ও বৃষ্টির কারণে বারবার খেলা থেমে যাওয়া এক নাটকীয় ম্যাচে ডিএলএস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকাকে ৬ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২–১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু ম্যাচের শুরু থেকেই আবহাওয়ার হস্তক্ষেপে বারবার খেলা থেমে যায়। শুরুতে ম্যাচ ১৬ ওভার করে নির্ধারিত হলেও পরে তা কমে আসে ১০ ওভারে। সংক্ষিপ্ত এই ফরম্যাটে ব্যাট হাতে দারুণ আক্রমণাত্মক পারফরম্যান্স দেখায় ওয়েস্ট ইন্ডিজ।

দলটির পক্ষে অধিনায়ক শাই হোপ ও শিমরন হেটমায়ারের জুটি ছিল ইনিংসের মূল ভিত্তি। জনসন চার্লস শূন্য রানে ফিরে গেলেও হোপ শুরু থেকেই দায়িত্ব নিয়ে খেলেন। তিনি ২৫ বলে ৪৮ রান করেন, যেখানে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা।

অন্য প্রান্তে আরও বিধ্বংসী ছিলেন শিমরন হেটমায়ার। ২২ বলে অপরাজিত ৪৮ রান, ৬টি ছক্কায় সাজানো তার ইনিংসের স্ট্রাইক রেট ছিল ২১৮-এরও বেশি।

রোভম্যান পাওয়েল ৭ বলে ১৩ রান করে দ্রুত রান তুলতে সাহায্য করেন। নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১১৪ রান। দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে লুঙ্গি এনগিডি ও কেশব মহারাজ একটি করে উইকেট নিলেও রানের লাগাম টানতে পারেননি।

বৃষ্টি পরবর্তী ডিএলএস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ১২৫ রান। লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। অধিনায়ক এইডেন মারক্রাম মাত্র ২ রানে ফিরে যান।

তবে কুইন্টন ডি কক ১৪ বলে ২৮ রান করে আশা জাগান। এরপর ডেওয়াল্ড ব্রেভিস, রায়ান রিকেলটন ও জর্জ লিন্ডে ছোট কিন্তু দ্রুতগতির ইনিংস খেললেও কেউই ইনিংস বড় করতে পারেননি। ব্রেভিস ১০ বলে ১৭ রান, রায়ান ৭ বলে ১৫ রান ও লিন্ডে ৯ বলে ১৭ রান করেন।

শেষ দিকে জেসন স্মিথের ১০ বলে ঝোড়ো ২৬ রান দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে রাখে। তবে শেষ ওভারে প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয় তারা। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ১১৮ রান যা ডিএলএস লক্ষ্য থেকে ৬ রান কম।

ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন গুডাকেশ মোটি। তিনি ২ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন এবং হন ম্যাচসেরা। সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

৬ রানের এই জয়ে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সান্ত্বনা পেলেও সিরিজ জয়ের ট্রফি উঠেছে দক্ষিণ আফ্রিকার হাতেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

» কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ

» শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হত্যার ঘটনায় আরো চারজন গ্রেপ্তার

» পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নাটকীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সান্ত্বনার জয়

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জোহানেসবার্গের ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বজ্রপাত ও বৃষ্টির কারণে বারবার খেলা থেমে যাওয়া এক নাটকীয় ম্যাচে ডিএলএস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকাকে ৬ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২–১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু ম্যাচের শুরু থেকেই আবহাওয়ার হস্তক্ষেপে বারবার খেলা থেমে যায়। শুরুতে ম্যাচ ১৬ ওভার করে নির্ধারিত হলেও পরে তা কমে আসে ১০ ওভারে। সংক্ষিপ্ত এই ফরম্যাটে ব্যাট হাতে দারুণ আক্রমণাত্মক পারফরম্যান্স দেখায় ওয়েস্ট ইন্ডিজ।

দলটির পক্ষে অধিনায়ক শাই হোপ ও শিমরন হেটমায়ারের জুটি ছিল ইনিংসের মূল ভিত্তি। জনসন চার্লস শূন্য রানে ফিরে গেলেও হোপ শুরু থেকেই দায়িত্ব নিয়ে খেলেন। তিনি ২৫ বলে ৪৮ রান করেন, যেখানে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা।

অন্য প্রান্তে আরও বিধ্বংসী ছিলেন শিমরন হেটমায়ার। ২২ বলে অপরাজিত ৪৮ রান, ৬টি ছক্কায় সাজানো তার ইনিংসের স্ট্রাইক রেট ছিল ২১৮-এরও বেশি।

রোভম্যান পাওয়েল ৭ বলে ১৩ রান করে দ্রুত রান তুলতে সাহায্য করেন। নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১১৪ রান। দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে লুঙ্গি এনগিডি ও কেশব মহারাজ একটি করে উইকেট নিলেও রানের লাগাম টানতে পারেননি।

বৃষ্টি পরবর্তী ডিএলএস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ১২৫ রান। লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। অধিনায়ক এইডেন মারক্রাম মাত্র ২ রানে ফিরে যান।

তবে কুইন্টন ডি কক ১৪ বলে ২৮ রান করে আশা জাগান। এরপর ডেওয়াল্ড ব্রেভিস, রায়ান রিকেলটন ও জর্জ লিন্ডে ছোট কিন্তু দ্রুতগতির ইনিংস খেললেও কেউই ইনিংস বড় করতে পারেননি। ব্রেভিস ১০ বলে ১৭ রান, রায়ান ৭ বলে ১৫ রান ও লিন্ডে ৯ বলে ১৭ রান করেন।

শেষ দিকে জেসন স্মিথের ১০ বলে ঝোড়ো ২৬ রান দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে রাখে। তবে শেষ ওভারে প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয় তারা। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ১১৮ রান যা ডিএলএস লক্ষ্য থেকে ৬ রান কম।

ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন গুডাকেশ মোটি। তিনি ২ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন এবং হন ম্যাচসেরা। সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

৬ রানের এই জয়ে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সান্ত্বনা পেলেও সিরিজ জয়ের ট্রফি উঠেছে দক্ষিণ আফ্রিকার হাতেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com