২০২১ সালের পর লিগ কাপের ফাইনালে সিটি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  কারাবাও কাপের (লিগ কাপ) সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয় লেগেও নিউক্যাসল ইউনাইটেডকে বড় ব্যবধানে হারাল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগে ৩-১ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করল পেপ গার্দিওলার শিষ্যরা। ২০২১ সালের পর এই প্রথম টুর্নামেন্টটির শিরোপা নির্ধারণী মঞ্চে পা রাখল সিটিজেনরা।

বুধবার রাতে ঘরের মাঠে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে সিটি। ৬৩ শতাংশ বল দখলের পাশাপাশি ১৮টি শট নিয়েছে তারা। প্রথম হাফেই তিন গোলে এগিয়ে যায় সিটি।

ম্যাচের সপ্তম মিনিটে ওমর মারমাউস প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে সিটিকে এগিয়ে দেন। ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই মিশরীয় তারকা। দ্বিতীয় গোলটি হেডে করেন মারমাউস।

প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে ৩২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে স্বাগতিকরা। বক্সের ভেতর থেকে নিচু শটে গোলটি করেন ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলে নিউক্যাসল। ৬২তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান কমান এলাঙ্গা। তবে তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হার নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বর্তমান চ্যাম্পিয়ন নিউক্যাসল।

২০২১ সালের পর আবারও লিগ কাপ জয়ের খুব কাছে ম্যানচেস্টার সিটি। আগামী ২২ মার্চ ফাইনালে সিটির প্রতিপক্ষ আর্সেনাল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসপাতাল নির্মাণে ইরানকে প্রস্তাব জামায়াত আমিরের

» সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

» সবার জন্য সেবা নিশ্চিতের আগে বিশেষ সুবিধা নেবো না: হাসনাত আব্দুল্লাহ

» কিছু কাজ বাজেটের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না: আব্দুস সালাম

» সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

» সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার

» কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

» কি পেলাম জীবনে?

» জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান আমলীচুকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের দাবি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২০২১ সালের পর লিগ কাপের ফাইনালে সিটি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  কারাবাও কাপের (লিগ কাপ) সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয় লেগেও নিউক্যাসল ইউনাইটেডকে বড় ব্যবধানে হারাল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগে ৩-১ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করল পেপ গার্দিওলার শিষ্যরা। ২০২১ সালের পর এই প্রথম টুর্নামেন্টটির শিরোপা নির্ধারণী মঞ্চে পা রাখল সিটিজেনরা।

বুধবার রাতে ঘরের মাঠে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে সিটি। ৬৩ শতাংশ বল দখলের পাশাপাশি ১৮টি শট নিয়েছে তারা। প্রথম হাফেই তিন গোলে এগিয়ে যায় সিটি।

ম্যাচের সপ্তম মিনিটে ওমর মারমাউস প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে সিটিকে এগিয়ে দেন। ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই মিশরীয় তারকা। দ্বিতীয় গোলটি হেডে করেন মারমাউস।

প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে ৩২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে স্বাগতিকরা। বক্সের ভেতর থেকে নিচু শটে গোলটি করেন ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলে নিউক্যাসল। ৬২তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান কমান এলাঙ্গা। তবে তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হার নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বর্তমান চ্যাম্পিয়ন নিউক্যাসল।

২০২১ সালের পর আবারও লিগ কাপ জয়ের খুব কাছে ম্যানচেস্টার সিটি। আগামী ২২ মার্চ ফাইনালে সিটির প্রতিপক্ষ আর্সেনাল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com