ত্রয়োদশ সংসদ নির্বাচন : ভোটকেন্দ্র জানার নতুন ডিজিটাল সেবা চালু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের জন্য ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘Smart Election Management BD’ নামের অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটির মাধ্যমে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখা যাবে।

তিনি আরও জানান, এছাড়া অ্যাপটি থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য এবং নির্বাচনের ফলাফল সম্পর্কেও জানা যাবে।

অ্যাপটি ইন্সটল করার পর ভোটারের জন্মতারিখ ও ভোটার আইডি কার্ডের নম্বর প্রদান করলে প্রয়োজনীয় সব তথ্য প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে ভোটার আইডি নম্বর, ভোট দেওয়ার জন্য নির্ধারিত ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা, পাশাপাশি ভোট দেওয়ার সিরিয়াল নম্বর বা ভোটিং সিরিয়াল নম্বরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা কার নির্দেশে তা স্পষ্ট করতে হবে : চাকসু জিএস

» ১২ তারিখের নির্বাচন গণতন্ত্র রক্ষার চূড়ান্ত লড়াই : তারেক রহমান

» নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ হয়ে পড়েছে একটা পক্ষ: জামায়াত আমির

» ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

» ১৬-২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ঢাকার চীনা ভিসা অফিস

» ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা নব্য ফ্যাসিজম: সাদিক কায়েম

» রাজধানীর ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা

» বিদেশি (চায়না) পিস্তল উদ্ধার

» ভোটকেন্দ্রে মোবাইল নীতিমালা নিয়ে ইসিকে জামায়াত আমিরের কঠোর হুঁশিয়ারি

» সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব ফ্রিজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ত্রয়োদশ সংসদ নির্বাচন : ভোটকেন্দ্র জানার নতুন ডিজিটাল সেবা চালু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের জন্য ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘Smart Election Management BD’ নামের অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটির মাধ্যমে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখা যাবে।

তিনি আরও জানান, এছাড়া অ্যাপটি থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য এবং নির্বাচনের ফলাফল সম্পর্কেও জানা যাবে।

অ্যাপটি ইন্সটল করার পর ভোটারের জন্মতারিখ ও ভোটার আইডি কার্ডের নম্বর প্রদান করলে প্রয়োজনীয় সব তথ্য প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে ভোটার আইডি নম্বর, ভোট দেওয়ার জন্য নির্ধারিত ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা, পাশাপাশি ভোট দেওয়ার সিরিয়াল নম্বর বা ভোটিং সিরিয়াল নম্বরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com