হাঁস চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দুজন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে হাঁস চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। উপজেলার মালিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম (২১) উপজেলার মালিগাঁও গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

বুধবার দাউদকান্দি মডেল থানা পুলিশ নিহত সাইদুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে জসিম উদ্দিন ও ওমর সানি নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, দাউদকান্দি উপজেলা মালিগাও গ্রামের নেশাগ্রস্ত সাইদুল এলাকার হাঁস-মুরগি ও অন্যান্য জিনিস চুরি করে নেশা করতো। একই পাড়ার আবদুর রাজ্জাকের হাঁস চুরি হয়ে যায়। সাইদুল তার বন্ধুদের নিয়ে আড্ডার সময় চোর সন্দেহে মঙ্গলবার  রাত সাড়ে ১১টার সময় সাইদুল ইসলামকে আবদুল রাজ্জাকসহ ৩-৪ জন মিলে তাকে ধরে নিয়ে আসে। তারা তাকে শারীরিক নির্যাতন করলে এক পর্যায়ে সাইদুল অচেতন হয়ে পড়েন। এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি থানা পুলিশ জানালে, পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়। তার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠায়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, ‘চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুজনকে আটক করা হয়।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নিরপেক্ষ ভূমিকা পালন না করলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

» শিশু খাদ্যের ওপর ভ্যাট রাখবে না জামায়াত

» সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা

» জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা

» ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান

» হাঁস চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দুজন আটক

» বিপুল পরিমাণ বিদেশী সিগারেট, দেশীয় অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ পাঁচ জন আটক

» আরসার কমান্ডার অস্ত্রসহ গ্রেফতার

» সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

» ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, সৌদিতে যা বললেন এরদোয়ান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাঁস চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দুজন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে হাঁস চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। উপজেলার মালিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম (২১) উপজেলার মালিগাঁও গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

বুধবার দাউদকান্দি মডেল থানা পুলিশ নিহত সাইদুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে জসিম উদ্দিন ও ওমর সানি নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, দাউদকান্দি উপজেলা মালিগাও গ্রামের নেশাগ্রস্ত সাইদুল এলাকার হাঁস-মুরগি ও অন্যান্য জিনিস চুরি করে নেশা করতো। একই পাড়ার আবদুর রাজ্জাকের হাঁস চুরি হয়ে যায়। সাইদুল তার বন্ধুদের নিয়ে আড্ডার সময় চোর সন্দেহে মঙ্গলবার  রাত সাড়ে ১১টার সময় সাইদুল ইসলামকে আবদুল রাজ্জাকসহ ৩-৪ জন মিলে তাকে ধরে নিয়ে আসে। তারা তাকে শারীরিক নির্যাতন করলে এক পর্যায়ে সাইদুল অচেতন হয়ে পড়েন। এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি থানা পুলিশ জানালে, পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়। তার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠায়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, ‘চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুজনকে আটক করা হয়।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com