দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন কাঁচামালসহ ১জন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নাটোরের সিংড়ায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন কাঁচামাল উদ্ধার করা হয়েছে। এ সময় আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী।

সোমবার  রাত আনুমানিক ১টার দিকে সিংড়া উপজেলার বামিহাল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ দল বামিহাল বাজারের এক মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালায়। অভিযানের সময় ওই গ্যারেজ থেকে একটি দেশীয় অস্ত্র এবং দেশীয় অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির কাছ থেকে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিযান শেষে আটক ব্যক্তিকে উদ্ধার করা অস্ত্র ও মালামালসহ সিংড়া থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিংড়া থানার কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে এক মোটরসাইকেল গ্যারেজ থেকে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশেষ অভিযান চালিয়ে ৫৮ জন গ্রেফতার

» সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

» ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

» আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই: সংসদে জামায়াত এমপি

» বৃহস্পতিবারের মধ্যে ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

» প্রধান সড়কে অটোরিকশা-ফিটনেসবিহীন গাড়ি বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা: ডিএমপি

» ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

» মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

» গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন কাঁচামালসহ ১জন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নাটোরের সিংড়ায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন কাঁচামাল উদ্ধার করা হয়েছে। এ সময় আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী।

সোমবার  রাত আনুমানিক ১টার দিকে সিংড়া উপজেলার বামিহাল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ দল বামিহাল বাজারের এক মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালায়। অভিযানের সময় ওই গ্যারেজ থেকে একটি দেশীয় অস্ত্র এবং দেশীয় অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির কাছ থেকে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিযান শেষে আটক ব্যক্তিকে উদ্ধার করা অস্ত্র ও মালামালসহ সিংড়া থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিংড়া থানার কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে এক মোটরসাইকেল গ্যারেজ থেকে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com