আরসার কমান্ডার অস্ত্রসহ গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার কমান্ডার জাহিদ হোসেন লালুকে(৪০) গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন সেনা ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্পটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়মন সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার জাহিদ হোসেন লালু উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। জাহিদ হোসেন লালু আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ এবং সীমান্তে সামরিক গোয়েন্দা সংস্থার(ডিজিএফআই) কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রেজোয়ানুল হকসহ একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

লেফটেন্যান্ট কর্নেল সায়মন সিকদার জানান, সকালে ৭টায় কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে জাহিদ হোসেনকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। এ সময় পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়।

গ্রেফতার জাহিদকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান যৌথ অভিযানের এই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশেষ অভিযান চালিয়ে ৫৮ জন গ্রেফতার

» সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

» ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

» আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই: সংসদে জামায়াত এমপি

» বৃহস্পতিবারের মধ্যে ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

» প্রধান সড়কে অটোরিকশা-ফিটনেসবিহীন গাড়ি বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা: ডিএমপি

» ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

» মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

» গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আরসার কমান্ডার অস্ত্রসহ গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার কমান্ডার জাহিদ হোসেন লালুকে(৪০) গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন সেনা ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্পটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়মন সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার জাহিদ হোসেন লালু উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। জাহিদ হোসেন লালু আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ এবং সীমান্তে সামরিক গোয়েন্দা সংস্থার(ডিজিএফআই) কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রেজোয়ানুল হকসহ একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

লেফটেন্যান্ট কর্নেল সায়মন সিকদার জানান, সকালে ৭টায় কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে জাহিদ হোসেনকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। এ সময় পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়।

গ্রেফতার জাহিদকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান যৌথ অভিযানের এই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com