চালককে হত্যার ঘটনায় সংঘবদ্ধ অপরাধচক্রের দুই সদস্য গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে হুমায়ুন কবীর (৩৯) নামের এক চালককে হত্যার ঘটনায় সংঘবদ্ধ অপরাধচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। তারা হলেন- সোবাহান (৪৬) ও সরদার (২৯)।

মঙ্গলবার  রাতে ঢাকা অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মহানগরীর দক্ষিণখান থানার আশকোনা হাজী ক্যাম্পের সামনে থেকে সোবাহান নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি চাঁদপুর জেলার সদর থানার উত্তর চিরামদি এলাকার বাসিন্দা।

এরপর ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর পল্লবী থানার কালাপানি বস্তি এলাকায় অভিযান চালিয়ে একই মামলার অপর আসামি নাঈম সরদারকে গ্রেফতার করা হয়। তার বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বুড়াইচ এলাকায়।

গ্রেফতার দুই আসামি আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তাকে জেল হাজতে পাঠান। অন্যদিকে আসামি সোবাহানকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নৌ পুলিশ আরও জানায়, গ্রেফতার নাঈম সরদারের বিরুদ্ধে উত্তরা পূর্ব ও পল্লবী থানায় একাধিক মাদকসহ বিভিন্ন অপরাধ মামলায় চার্জশিট রয়েছে।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন আরও জানান, অটোরিকশাচালক নিহত হুমায়ুন কবীর গত বছরের ২৮ অক্টোবর বেলা সাড়ে ৩টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। ওইদিন রাতে বাড়ি না ফেরায় পরদিন তার স্ত্রী গোলাপী বেগম ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এরপর ২ নভেম্বর সাভার নামাবাজার বাঁশপট্টি এলাকায় বংশী নদীর পূর্বপাড়ে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নিহতের স্ত্রী পোশাক ও আঙুলে থাকা আংটি দেখে লাশটি হুমায়ুন কবীরের বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

নৌ পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও ছিনতাই করা অটোরিকশা উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশেষ অভিযান চালিয়ে ৫৮ জন গ্রেফতার

» সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

» ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

» আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই: সংসদে জামায়াত এমপি

» বৃহস্পতিবারের মধ্যে ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

» প্রধান সড়কে অটোরিকশা-ফিটনেসবিহীন গাড়ি বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা: ডিএমপি

» ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

» মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

» গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চালককে হত্যার ঘটনায় সংঘবদ্ধ অপরাধচক্রের দুই সদস্য গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে হুমায়ুন কবীর (৩৯) নামের এক চালককে হত্যার ঘটনায় সংঘবদ্ধ অপরাধচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। তারা হলেন- সোবাহান (৪৬) ও সরদার (২৯)।

মঙ্গলবার  রাতে ঢাকা অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মহানগরীর দক্ষিণখান থানার আশকোনা হাজী ক্যাম্পের সামনে থেকে সোবাহান নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি চাঁদপুর জেলার সদর থানার উত্তর চিরামদি এলাকার বাসিন্দা।

এরপর ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর পল্লবী থানার কালাপানি বস্তি এলাকায় অভিযান চালিয়ে একই মামলার অপর আসামি নাঈম সরদারকে গ্রেফতার করা হয়। তার বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বুড়াইচ এলাকায়।

গ্রেফতার দুই আসামি আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তাকে জেল হাজতে পাঠান। অন্যদিকে আসামি সোবাহানকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নৌ পুলিশ আরও জানায়, গ্রেফতার নাঈম সরদারের বিরুদ্ধে উত্তরা পূর্ব ও পল্লবী থানায় একাধিক মাদকসহ বিভিন্ন অপরাধ মামলায় চার্জশিট রয়েছে।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন আরও জানান, অটোরিকশাচালক নিহত হুমায়ুন কবীর গত বছরের ২৮ অক্টোবর বেলা সাড়ে ৩টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। ওইদিন রাতে বাড়ি না ফেরায় পরদিন তার স্ত্রী গোলাপী বেগম ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এরপর ২ নভেম্বর সাভার নামাবাজার বাঁশপট্টি এলাকায় বংশী নদীর পূর্বপাড়ে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নিহতের স্ত্রী পোশাক ও আঙুলে থাকা আংটি দেখে লাশটি হুমায়ুন কবীরের বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

নৌ পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও ছিনতাই করা অটোরিকশা উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com