ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, সৌদিতে যা বললেন এরদোয়ান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  সৌদি আরবে সফররত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। প্রভাবশালী সৌদি সংবাদপত্র ‘আশারক আল-আওসাত’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন।

এরদোয়ান জানিয়েছেন, আঙ্কারা তেহরানের ওপর যেকোনো ধরনের সামরিক অভিযানের ঘোর বিরোধী। তারা চান এই অঞ্চলের সংকটের সমাধান হোক কেবল কূটনৈতিক পথে।

সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের আর কোনো নতুন যুদ্ধ বা ধ্বংসযজ্ঞ সহ্য করার অবস্থায় নেই। তিনি মনে করেন, সংঘাত এড়িয়ে শান্তি ফেরাতে একটি কার্যকর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এরদোয়ান বলেন, কোনো পক্ষ বা ব্লকের স্বার্থ না দেখে একটি অংশীদারিত্বমূলক অবস্থানের ভিত্তিতে এই সংকট মোকাবিলা করতে হবে।

তুরস্ক ইতিমধ্যে সৌদি আরব ও পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলোর সাথে এ বিষয়ে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।  সূত্র: টিআরটি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

» ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম

» লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম

» রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ

» বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৪১ জন গ্রেপ্তার

» দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ যুবক আটক

» ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

» টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ

» শুক্রবার ভারতজুড়ে বড় বিক্ষোভের ডাক, উত্তেজনা চরমে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, সৌদিতে যা বললেন এরদোয়ান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  সৌদি আরবে সফররত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। প্রভাবশালী সৌদি সংবাদপত্র ‘আশারক আল-আওসাত’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন।

এরদোয়ান জানিয়েছেন, আঙ্কারা তেহরানের ওপর যেকোনো ধরনের সামরিক অভিযানের ঘোর বিরোধী। তারা চান এই অঞ্চলের সংকটের সমাধান হোক কেবল কূটনৈতিক পথে।

সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের আর কোনো নতুন যুদ্ধ বা ধ্বংসযজ্ঞ সহ্য করার অবস্থায় নেই। তিনি মনে করেন, সংঘাত এড়িয়ে শান্তি ফেরাতে একটি কার্যকর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এরদোয়ান বলেন, কোনো পক্ষ বা ব্লকের স্বার্থ না দেখে একটি অংশীদারিত্বমূলক অবস্থানের ভিত্তিতে এই সংকট মোকাবিলা করতে হবে।

তুরস্ক ইতিমধ্যে সৌদি আরব ও পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলোর সাথে এ বিষয়ে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।  সূত্র: টিআরটি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com