নিরপেক্ষ ভূমিকা পালন না করলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘মিডিয়ার ভাইয়েরা আমরা জানি আপনারা নিরুপায়। তৃণমূলের সাংবাদিকরা এসে আমাদের জানায়- ভাই আমরা খবরটা পাঠাই। ওই খবরটা কেটে দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখলাম সারা মিডিয়ায়, সবজায়গায় একটা দলের শুধু বন্দনা-প্রশংসা; শুধু বিএনপির জন্য। মিডিয়া খবরের মাঝে-মাঝে বিএনপির প্রচারণা চালায়। আগামী নির্বাচনে আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, জনগণ এবার মিডিয়াকেও লালকার্ড দেখাবে।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় প্রশাসনকে সতর্ক করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কতিপয় লোভী বেনজীর-হারুন আবার উদয় হয়েছে, বিপ্লবরা আবার উদায় হয়েছে। পুলিশ ভাইয়েরা আপনারা বেনজীর থেকে শিক্ষা নেন, আপনারা বিপ্লব থেকে শিক্ষা নেন। আমরা বিশ্বাস করতে চাই আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কোনো এসপির জন্য টাকা রাখতে হবে না। কোনো ওসির জন্য, এসআইয়ের জন্য টাকা রাখতে হবে না।’

তিনি বলেন, ‘এ নির্বাচন ১৪০০ শহীদের রক্তের নির্বাচন। নির্বাচনের জন্য আমাদের রক্ত দিতে হয়েছে। প্রশাসনের ভাইয়েরা আপনারা যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যান, আবার ৫ আগস্ট নেমে আসবে। এ দেশটা ঠিক করতে হলে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। যদি ভোট চোরদের হাতে দেশটা তুলে দেন, এ ভোটচোররা আপনার সন্তানদের রাস্তার মধ্যে গুলি করার জন্য আপনাকে নির্দেশ দিবে। ওসি-ডিসিরা, এসপি-এসআইরা সিদ্ধান্ত আপনাদের। আপনারা কী ক্ষমতা ভোটচোরদের হাতে তুলে দেবেন নাকি জনতার হাতে তুলে দেবেন।’

তিনি বলেন, ‘আমরা যে বাংলাদেশ গড়ে তুলব, সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত। আমরা যখন রাজনীতি শুরু করি- আমরা বলেছি, আমরা শুধুমাত্র খেলা চেঞ্জ করব- এটা না। আমরা খেলার নিয়মটাই পাল্টে দেব।’

বাংলাদেশ খেলাফত মজলিসের নবীনগর শাখার আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসেন, ‘জামায়াতে ইসলামীর সুপ্রীম কোর্ট শাখার নির্বাহী সদস্য আব্দুল বাতেন, এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী সভাপতি মাইনুল ইসলাম খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বড় পরিসরে নতুন স্থানে ব্র্যাক ব্যাংক মতিঝিল শাখার উদ্বোধন

» ভোটারদের মধ্যে ভয় ও শঙ্কা কাজ করছে : ব্যারিস্টার ফুয়াদ

» আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিল, সেটার ধারাবাহিকতাই বজায় রাখতে চায়: আসিফ নজরুল

» নির্বাচন খুবই উৎসবমুখর, ফ্রি ফেয়ার ও ক্রেডিবল হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না : উপদেষ্টা ফরিদা আখতার

» স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি: ধর্ম উপদেষ্টা

» নির্বাচনে বাধা নেই বিএনপির ৩ প্রার্থীর

» আবারও শাকিব খানের নায়িকা সাবিলা নূর

» প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, যেসব বিষয় জেনে রাখুন

» মালয়েশিয়ায় বিশ্ব ঘুড়ি উৎসব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিরপেক্ষ ভূমিকা পালন না করলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে: হাসনাত আবদুল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘মিডিয়ার ভাইয়েরা আমরা জানি আপনারা নিরুপায়। তৃণমূলের সাংবাদিকরা এসে আমাদের জানায়- ভাই আমরা খবরটা পাঠাই। ওই খবরটা কেটে দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখলাম সারা মিডিয়ায়, সবজায়গায় একটা দলের শুধু বন্দনা-প্রশংসা; শুধু বিএনপির জন্য। মিডিয়া খবরের মাঝে-মাঝে বিএনপির প্রচারণা চালায়। আগামী নির্বাচনে আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, জনগণ এবার মিডিয়াকেও লালকার্ড দেখাবে।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় প্রশাসনকে সতর্ক করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কতিপয় লোভী বেনজীর-হারুন আবার উদয় হয়েছে, বিপ্লবরা আবার উদায় হয়েছে। পুলিশ ভাইয়েরা আপনারা বেনজীর থেকে শিক্ষা নেন, আপনারা বিপ্লব থেকে শিক্ষা নেন। আমরা বিশ্বাস করতে চাই আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কোনো এসপির জন্য টাকা রাখতে হবে না। কোনো ওসির জন্য, এসআইয়ের জন্য টাকা রাখতে হবে না।’

তিনি বলেন, ‘এ নির্বাচন ১৪০০ শহীদের রক্তের নির্বাচন। নির্বাচনের জন্য আমাদের রক্ত দিতে হয়েছে। প্রশাসনের ভাইয়েরা আপনারা যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যান, আবার ৫ আগস্ট নেমে আসবে। এ দেশটা ঠিক করতে হলে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। যদি ভোট চোরদের হাতে দেশটা তুলে দেন, এ ভোটচোররা আপনার সন্তানদের রাস্তার মধ্যে গুলি করার জন্য আপনাকে নির্দেশ দিবে। ওসি-ডিসিরা, এসপি-এসআইরা সিদ্ধান্ত আপনাদের। আপনারা কী ক্ষমতা ভোটচোরদের হাতে তুলে দেবেন নাকি জনতার হাতে তুলে দেবেন।’

তিনি বলেন, ‘আমরা যে বাংলাদেশ গড়ে তুলব, সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত। আমরা যখন রাজনীতি শুরু করি- আমরা বলেছি, আমরা শুধুমাত্র খেলা চেঞ্জ করব- এটা না। আমরা খেলার নিয়মটাই পাল্টে দেব।’

বাংলাদেশ খেলাফত মজলিসের নবীনগর শাখার আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসেন, ‘জামায়াতে ইসলামীর সুপ্রীম কোর্ট শাখার নির্বাহী সদস্য আব্দুল বাতেন, এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী সভাপতি মাইনুল ইসলাম খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com