আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, দেশের মানুষের জন্য আন্দোলন করছি : হামিদুর রহমান আযাদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য।

তিনি বলেন, যিনি সরকারে থাকুন না কেন, মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বর্তমান সরকার সে জায়গায় ব্যর্থ হয়েছে।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে আমরা এখনো অব্যাহতভাবে দেশ ও জাতির জন্য ভূমিকা পালন করে যাচ্ছি। নির্বাচিত হয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে যেমন ভূমিকা পালন করছি, তেমনি রাজপথেও একই দাবি, বক্তব্য ও উদ্দেশ্য নিয়ে আমরা আন্দোলন করছি।

তিনি বলেন, ‘আমাদের দাবি জনগণের দাবি, আমাদের বক্তব্য জনগণের বক্তব্য। এটি কোনো দলীয় ইস্যু নয়। কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য।’

বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে জুলাই সনদ হয়েছে, আদেশ হয়েছে এবং গণভোট হয়েছে, সরকার তা উপেক্ষা করেছে। জনগণের দাবি ও তাদের ম্যান্ডেটকে উপেক্ষা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এবং সংকীর্ণ দলীয়করণের বিরুদ্ধে আমাদের দাবি নিয়ে আন্দোলন চলমান রয়েছে।

লং মার্চ কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘দেশব্যাপী যে লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তার প্রথম কর্মসূচি আগামীকাল শুরু হতে যাচ্ছে। সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে লং মার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে গিয়ে শেষ হবে।’

তিনি বলেন, ‘এ কর্মসূচি বাস্তবায়নে আমরা মাসব্যাপী প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যে এ জন্য বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে।’

বিফ্রিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বছরে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক বৈধভাবে যেতে পারবেন ইতালিতে

» আবারও দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে সমৃদ্ধ হবে বাংলাদেশ : রিজভী

» ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

» রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

» আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল বিভাগের রায় যেকোনো দিন

» প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত : শিক্ষা প্রতিমন্ত্রী

» বাংলাদেশ-ইতালি সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

» নিরাপদ খাদ্য ও অপচয় রোধে মিলানের সঙ্গে কাজ করবে খুলনা : মীর শাহে আলম

» চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের অগ্রাধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য : অর্থমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, দেশের মানুষের জন্য আন্দোলন করছি : হামিদুর রহমান আযাদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য।

তিনি বলেন, যিনি সরকারে থাকুন না কেন, মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বর্তমান সরকার সে জায়গায় ব্যর্থ হয়েছে।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে আমরা এখনো অব্যাহতভাবে দেশ ও জাতির জন্য ভূমিকা পালন করে যাচ্ছি। নির্বাচিত হয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে যেমন ভূমিকা পালন করছি, তেমনি রাজপথেও একই দাবি, বক্তব্য ও উদ্দেশ্য নিয়ে আমরা আন্দোলন করছি।

তিনি বলেন, ‘আমাদের দাবি জনগণের দাবি, আমাদের বক্তব্য জনগণের বক্তব্য। এটি কোনো দলীয় ইস্যু নয়। কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য।’

বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে জুলাই সনদ হয়েছে, আদেশ হয়েছে এবং গণভোট হয়েছে, সরকার তা উপেক্ষা করেছে। জনগণের দাবি ও তাদের ম্যান্ডেটকে উপেক্ষা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এবং সংকীর্ণ দলীয়করণের বিরুদ্ধে আমাদের দাবি নিয়ে আন্দোলন চলমান রয়েছে।

লং মার্চ কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘দেশব্যাপী যে লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তার প্রথম কর্মসূচি আগামীকাল শুরু হতে যাচ্ছে। সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে লং মার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে গিয়ে শেষ হবে।’

তিনি বলেন, ‘এ কর্মসূচি বাস্তবায়নে আমরা মাসব্যাপী প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যে এ জন্য বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে।’

বিফ্রিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com