শাহরুখ খানের ‘কিং’ মুক্তি পাচ্ছে কবে?

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। অনেকদিন ধরেই আলোচনা তার নতুন সিনেমা ‘কিং’ নিয়ে। শনিবার (২৪ জানুয়ারি) সিনেমাটির নতুন একটি ঝলক প্রকাশ করা হয়; এর সঙ্গেই মুক্তির এই তারিখ ঘোষণা করেন শাহরুখ নিজেই।ঝলকে দেখা যায়, তুষারাবৃত পাহাড়ের ওপর রক্তাক্ত লুকে এক বিধ্বংসী অবতারে দেখা গেছে শাহরুখকে। সেখানে তাকে গর্জন করে বলতে শোনা যায়, ‘গর্জনের সময় এসে গেছে।’ সিনেমার এই টিজারে লেখা, ‘বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে’।

এছাড়াও ভিডিওটিতে শাহরুখের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজের প্রতিফলন দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে।

সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে শাহরুখের ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে রেকর্ড গড়েছিলেন। ২০২৬ সালের বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’- এই তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর দীর্ঘ সময় পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে। প্রায় তিন বছরের বিরতি কাটিয়ে তিনি ফিরছেন এই ‘কিং’ সিনেমার মাধ্যমে। এই সিনেমার বিশেষ আকর্ষণ হলো, এতে প্রথমবারের মতো বড় পর্দায় শাহরুখের সঙ্গে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে।

এছাড়া খলনায়কের চরিত্রে অভিষেক বচ্চন এবং শাহরুখের বিপরীতে দীপিকা পাড়ুকোন অভিনয় করছেন বলে জানা গেছে। বড়দিনকে কেন্দ্র করে মুক্তির তারিখ নির্ধারণ করায় সিনেমাটি বক্স অফিসে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

» ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

» প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর

» অর্থপাচারের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী

» ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

» বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে আইসিএপিপি’র মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

» সংসদীয় এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ আখতার ও হান্নান মাসউদের

» হাসনাত আবদুল্লাহর সঙ্গে শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন

» ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকায়নি যুক্তরাষ্ট্র: রিপোর্ট

» সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাহরুখ খানের ‘কিং’ মুক্তি পাচ্ছে কবে?

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। অনেকদিন ধরেই আলোচনা তার নতুন সিনেমা ‘কিং’ নিয়ে। শনিবার (২৪ জানুয়ারি) সিনেমাটির নতুন একটি ঝলক প্রকাশ করা হয়; এর সঙ্গেই মুক্তির এই তারিখ ঘোষণা করেন শাহরুখ নিজেই।ঝলকে দেখা যায়, তুষারাবৃত পাহাড়ের ওপর রক্তাক্ত লুকে এক বিধ্বংসী অবতারে দেখা গেছে শাহরুখকে। সেখানে তাকে গর্জন করে বলতে শোনা যায়, ‘গর্জনের সময় এসে গেছে।’ সিনেমার এই টিজারে লেখা, ‘বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে’।

এছাড়াও ভিডিওটিতে শাহরুখের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজের প্রতিফলন দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে।

সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে শাহরুখের ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে রেকর্ড গড়েছিলেন। ২০২৬ সালের বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’- এই তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর দীর্ঘ সময় পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে। প্রায় তিন বছরের বিরতি কাটিয়ে তিনি ফিরছেন এই ‘কিং’ সিনেমার মাধ্যমে। এই সিনেমার বিশেষ আকর্ষণ হলো, এতে প্রথমবারের মতো বড় পর্দায় শাহরুখের সঙ্গে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে।

এছাড়া খলনায়কের চরিত্রে অভিষেক বচ্চন এবং শাহরুখের বিপরীতে দীপিকা পাড়ুকোন অভিনয় করছেন বলে জানা গেছে। বড়দিনকে কেন্দ্র করে মুক্তির তারিখ নির্ধারণ করায় সিনেমাটি বক্স অফিসে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com