করাচির শপিংমলে আগুনে নিহত বেড়ে ১১, নিখোঁজ ৬০

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পাকিস্তানের জনবহুল শহর করাচির শপিংমলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে। শনিবারের আগুনের ঘটনায় এখনও ৬০ জন নিখোঁজ রয়েছেন।

দমকল বাহিনী সোমবারও দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

পুলিশ সার্জন ড. সুমাইয়া সায়েদ বলেছেন, মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১১। করাচি মেয়র মুর্তজা ওয়াহাব বলেছেন, রবিবারও ৬০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

গত শনিবার গভীর রাতে ব্যবসায়িক অঞ্চলের শপিংমলটিতে আগুনের ঘটনা ঘটে। ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় দমকল বাহিনী ঠিকমতো উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে পারেনি। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আগুনে জ্বলতে দেখা যায়।

দমকল বাহিনী জানিয়েছে, ভবনের পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় ধোঁয়া ঘন হয়ে শপিংমল ভর্তি হয়ে যায়। যা ভেতরে আটকা পড়া মানুষদের কাছে পৌঁছানো কঠিন করে তোলো।

উদ্ধারকর্মীরা জানান, প্রায় ৩৬ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ভবনটির মূল অংশ আগুনে পুড়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রবিবার সন্ধ্যার দিকে ভবনের একটি অংশ ধসে পড়ে। যার ফলে বিপুল ধাতু ও ধ্বংসাবশেষ রাস্তার ওপর ছড়িয়ে পড়েছে। ভবনটি এখনও ধসে পড়ার ঝুঁকিতে। সূত্র: রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

» ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম

» লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম

» রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ

» বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৪১ জন গ্রেপ্তার

» দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ যুবক আটক

» ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

» টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ

» শুক্রবার ভারতজুড়ে বড় বিক্ষোভের ডাক, উত্তেজনা চরমে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

করাচির শপিংমলে আগুনে নিহত বেড়ে ১১, নিখোঁজ ৬০

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পাকিস্তানের জনবহুল শহর করাচির শপিংমলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে। শনিবারের আগুনের ঘটনায় এখনও ৬০ জন নিখোঁজ রয়েছেন।

দমকল বাহিনী সোমবারও দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

পুলিশ সার্জন ড. সুমাইয়া সায়েদ বলেছেন, মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১১। করাচি মেয়র মুর্তজা ওয়াহাব বলেছেন, রবিবারও ৬০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

গত শনিবার গভীর রাতে ব্যবসায়িক অঞ্চলের শপিংমলটিতে আগুনের ঘটনা ঘটে। ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় দমকল বাহিনী ঠিকমতো উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে পারেনি। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আগুনে জ্বলতে দেখা যায়।

দমকল বাহিনী জানিয়েছে, ভবনের পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় ধোঁয়া ঘন হয়ে শপিংমল ভর্তি হয়ে যায়। যা ভেতরে আটকা পড়া মানুষদের কাছে পৌঁছানো কঠিন করে তোলো।

উদ্ধারকর্মীরা জানান, প্রায় ৩৬ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ভবনটির মূল অংশ আগুনে পুড়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রবিবার সন্ধ্যার দিকে ভবনের একটি অংশ ধসে পড়ে। যার ফলে বিপুল ধাতু ও ধ্বংসাবশেষ রাস্তার ওপর ছড়িয়ে পড়েছে। ভবনটি এখনও ধসে পড়ার ঝুঁকিতে। সূত্র: রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com