ইরাকের সেই ঘাঁটি ছেড়ে চলে গেছে মার্কিন সেনারা!

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে চলে গেছে মার্কিন সেনারা। সেখানে মার্কিনি ছাড়াও তাদের নেতৃত্বাধীন অন্যান্য দেশের সেনারাও ছিল। তারা ঘাঁটি ছাড়ার পর এটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সেনাবাহিনী।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর বদলা নিয়ে আইন আল-আসাদ ঘাঁটিতে বিপুল মিসাইল ছুঁড়েছিল ইরান। এতে এ ঘাঁটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরানের হামলার তীব্রতা এতই বেশি ছিল যে, ওই সময় সেখানে থাকা মার্কিন সেনাদের অনেকের মানসিক সমস্যা দেখা দিয়েছিল।

২০২৪ সালে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয়। এর অংশ হিসেবেই ঘাঁটি থেকে সরে গেছে মার্কিন সেনারা।

ইরাকি সেনাবাহিনীর এক কর্নেল মার্কিন সেনাদের ঘাঁটি ছাড়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে অল্প কয়েকজন সেখানে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি। তারা শুধুমাত্র কিছু লজিস্টিক কাজের জন্য এখানও এ ঘাঁটিতে আছেন। কাজ শেষ হলে তারাও চলে যাবেন। নিরাপত্তাজনিত কারণে এর বেশি তথ্য জানাননি ইরাকের সেনাবাহিনীর এ কর্মকর্তা।

যুক্তরাষ্ট্র কখন সেনাদের প্রত্যাহার করা শুরু করেছিল তা নিশ্চিত নয়। শোনা গিয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে শত শত সেনা এখান থেকে চলে যাবেন। আর ২০২৬ সালের মধ্যে পুরো ঘাঁটি খালি করে দেবেন তারা। সূত্র: রয়টার্সফক্স নিউজএবিসি নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জীবনের বিনিময়ে হলেও জুলাইয়ের চেতনা রক্ষা করা হবে: জামায়াত আমির

» বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

» দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি : নাহিদ ইসলাম

» ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

» সাংবাদিকদের ইতিবাচক সমালোচনা ও সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক

» সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

» জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

» ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর গ্রেফতার

» আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ

» ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে: ট্রাম্প

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইরাকের সেই ঘাঁটি ছেড়ে চলে গেছে মার্কিন সেনারা!

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে চলে গেছে মার্কিন সেনারা। সেখানে মার্কিনি ছাড়াও তাদের নেতৃত্বাধীন অন্যান্য দেশের সেনারাও ছিল। তারা ঘাঁটি ছাড়ার পর এটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সেনাবাহিনী।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর বদলা নিয়ে আইন আল-আসাদ ঘাঁটিতে বিপুল মিসাইল ছুঁড়েছিল ইরান। এতে এ ঘাঁটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরানের হামলার তীব্রতা এতই বেশি ছিল যে, ওই সময় সেখানে থাকা মার্কিন সেনাদের অনেকের মানসিক সমস্যা দেখা দিয়েছিল।

২০২৪ সালে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয়। এর অংশ হিসেবেই ঘাঁটি থেকে সরে গেছে মার্কিন সেনারা।

ইরাকি সেনাবাহিনীর এক কর্নেল মার্কিন সেনাদের ঘাঁটি ছাড়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে অল্প কয়েকজন সেখানে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি। তারা শুধুমাত্র কিছু লজিস্টিক কাজের জন্য এখানও এ ঘাঁটিতে আছেন। কাজ শেষ হলে তারাও চলে যাবেন। নিরাপত্তাজনিত কারণে এর বেশি তথ্য জানাননি ইরাকের সেনাবাহিনীর এ কর্মকর্তা।

যুক্তরাষ্ট্র কখন সেনাদের প্রত্যাহার করা শুরু করেছিল তা নিশ্চিত নয়। শোনা গিয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে শত শত সেনা এখান থেকে চলে যাবেন। আর ২০২৬ সালের মধ্যে পুরো ঘাঁটি খালি করে দেবেন তারা। সূত্র: রয়টার্সফক্স নিউজএবিসি নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com