রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক লিটন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। নুরুল হাসান সোহানের জায়গায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় দলের এই ক্রিকেটার প্রথমবারের মতো রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন।

চলতি বিপিএলে রংপুরের হয়ে ব্যাট হাতে দেশীয় ক্রিকেটারদের মধ্যে লিটনের রান দ্বিতীয় সর্বোচ্চ। ৮ ম্যাচে ১৬২ রান করেছেন তিনি, গড় ২০.২৫ ও স্ট্রাইকরেট ১৩৫।

অন্যদিকে ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই সোহান। নিজের ব্যাটিংয়ে পুরো মনোযোগ দেওয়ার জন্যই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

নতুন দায়িত্ব পেয়ে লিটন জানান, অধিনায়কের দায়িত্ব সব সময়ই চ্যালেঞ্জিং। এখন মূল লক্ষ্য প্লে–অফ নিশ্চিত করা। একটি ম্যাচ জিতলেই সেই সুযোগ চলে আসবে। এরপর ধাপে ধাপে এগোতে পারলে ফাইনালও সম্ভব বলে আশাবাদী লিটন।

সোহান নিজ থেকেই অধিনায়কত্ব নেওয়ার কথা বলেছেন উল্লেখ করে লিটন বলেন, ‘ও আমাকে নিজে থেকেই এটি (অধিনায়কত্ব) হ্যান্ডওভার করেছে।’

উল্লেখ্য, নিশ্চিত প্লে-অফের দোরগোড়ায় দাঁড়িয়েও চলতি বিপিএলে এখনও টিকিট নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স। তবে লিগপর্বে বাকি থাকা দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই শেষ চারে জায়গা পাকা হবে দলটির।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিয়ের পরেই বড় চমক দিলেন বিজয়-রাশমিকা

» নৌপথে ডাকাতি-চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে নৌ পুলিশ

» দরবার শরীফের ভক্ত হত্যার ঘটনায় পীর গ্রেফতার

» ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী নিহত

» তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলায় প্রধান দুই আসামি গ্রেপ্তার

» প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ববি হাজ্জাজ

» চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

» তিন ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করতে ডিএনসিসি প্রশাসকের নির্দেশ

» দায়িত্ব বাড়ল উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রিজভী আহমেদের

» ঈদে যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ সেতুমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক লিটন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। নুরুল হাসান সোহানের জায়গায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় দলের এই ক্রিকেটার প্রথমবারের মতো রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন।

চলতি বিপিএলে রংপুরের হয়ে ব্যাট হাতে দেশীয় ক্রিকেটারদের মধ্যে লিটনের রান দ্বিতীয় সর্বোচ্চ। ৮ ম্যাচে ১৬২ রান করেছেন তিনি, গড় ২০.২৫ ও স্ট্রাইকরেট ১৩৫।

অন্যদিকে ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই সোহান। নিজের ব্যাটিংয়ে পুরো মনোযোগ দেওয়ার জন্যই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

নতুন দায়িত্ব পেয়ে লিটন জানান, অধিনায়কের দায়িত্ব সব সময়ই চ্যালেঞ্জিং। এখন মূল লক্ষ্য প্লে–অফ নিশ্চিত করা। একটি ম্যাচ জিতলেই সেই সুযোগ চলে আসবে। এরপর ধাপে ধাপে এগোতে পারলে ফাইনালও সম্ভব বলে আশাবাদী লিটন।

সোহান নিজ থেকেই অধিনায়কত্ব নেওয়ার কথা বলেছেন উল্লেখ করে লিটন বলেন, ‘ও আমাকে নিজে থেকেই এটি (অধিনায়কত্ব) হ্যান্ডওভার করেছে।’

উল্লেখ্য, নিশ্চিত প্লে-অফের দোরগোড়ায় দাঁড়িয়েও চলতি বিপিএলে এখনও টিকিট নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স। তবে লিগপর্বে বাকি থাকা দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই শেষ চারে জায়গা পাকা হবে দলটির।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com