বিপিএল: স্থগিত ম্যাচের টিকেটের টাকা ফেরত পাবেন যেভাবে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বে নির্ধারিত ম্যাচ বাতিল হওয়ায় মাঠে এসে হতাশ হয়ে ফেরা দর্শকদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্ধারিত দুটি ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় ওই দিনের টিকিট কাটা দর্শকদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্রিকেটারদের দেওয়া আলটিমেটামের প্রেক্ষাপটে বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরুর কথা থাকলেও অনিবার্য কারণে ১৫ জানুয়ারির দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। এতে আগে থেকেই টিকিট সংগ্রহ করে মাঠে আসা দর্শকদের খেলা না দেখেই ফিরে যেতে হয়। এই পরিস্থিতিতে দর্শকদের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে বিসিবি ১৫ জানুয়ারির ম্যাচের টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৫ জানুয়ারির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির ম্যাচগুলো হবে ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচগুলো গড়াবে ১৮ জানুয়ারি। তবে ১৬ জানুয়ারির ম্যাচের জন্য যারা আগেই টিকিট কেটে রেখেছেন, তারা সেই টিকিট দিয়েই নির্ধারিত দিনের খেলা উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, ১৭ ও ১৮ জানুয়ারির ম্যাচ দেখতে চাইলে দর্শকদের নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে। আর ১৫ জানুয়ারির টিকিটধারী দর্শকরা টিকিটের অর্থ ফেরত পাবেন বলে পুনরায় নিশ্চিত করেছে বিসিবি।

টিকিটের টাকা ফেরত পেতে দর্শকদের www.gobcbticket.com.bd/en ওয়েবসাইটে প্রবেশ করতে অথবা +৮৮০ ৯৬০৬-৫০১২৩১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিয়ের পরেই বড় চমক দিলেন বিজয়-রাশমিকা

» নৌপথে ডাকাতি-চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে নৌ পুলিশ

» দরবার শরীফের ভক্ত হত্যার ঘটনায় পীর গ্রেফতার

» ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী নিহত

» তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলায় প্রধান দুই আসামি গ্রেপ্তার

» প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ববি হাজ্জাজ

» চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

» তিন ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করতে ডিএনসিসি প্রশাসকের নির্দেশ

» দায়িত্ব বাড়ল উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রিজভী আহমেদের

» ঈদে যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ সেতুমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিপিএল: স্থগিত ম্যাচের টিকেটের টাকা ফেরত পাবেন যেভাবে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বে নির্ধারিত ম্যাচ বাতিল হওয়ায় মাঠে এসে হতাশ হয়ে ফেরা দর্শকদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্ধারিত দুটি ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় ওই দিনের টিকিট কাটা দর্শকদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্রিকেটারদের দেওয়া আলটিমেটামের প্রেক্ষাপটে বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরুর কথা থাকলেও অনিবার্য কারণে ১৫ জানুয়ারির দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। এতে আগে থেকেই টিকিট সংগ্রহ করে মাঠে আসা দর্শকদের খেলা না দেখেই ফিরে যেতে হয়। এই পরিস্থিতিতে দর্শকদের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে বিসিবি ১৫ জানুয়ারির ম্যাচের টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৫ জানুয়ারির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির ম্যাচগুলো হবে ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচগুলো গড়াবে ১৮ জানুয়ারি। তবে ১৬ জানুয়ারির ম্যাচের জন্য যারা আগেই টিকিট কেটে রেখেছেন, তারা সেই টিকিট দিয়েই নির্ধারিত দিনের খেলা উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, ১৭ ও ১৮ জানুয়ারির ম্যাচ দেখতে চাইলে দর্শকদের নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে। আর ১৫ জানুয়ারির টিকিটধারী দর্শকরা টিকিটের অর্থ ফেরত পাবেন বলে পুনরায় নিশ্চিত করেছে বিসিবি।

টিকিটের টাকা ফেরত পেতে দর্শকদের www.gobcbticket.com.bd/en ওয়েবসাইটে প্রবেশ করতে অথবা +৮৮০ ৯৬০৬-৫০১২৩১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com