নিজেদের অবস্থান জানাতে দুপুর ১টায় কোয়াবের সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সম্প্রতি নানা বক্তব্যের কারণে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের জন্য সময় বেঁধে দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। কিন্তু এখনো আসেনি পদত্যাগের ঘোষণা। তারই পরিপ্রেক্ষিতে নিজেদের অনড় কোয়াব। বিপিএলে দিনের প্রথম ম্যাচের সময় ডাকা হয়েছে সংবাদ সম্মেলন।

আজ বৃহস্পতিবার বিপিএলের ম্যাচ শুরুর আগে দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটেরও হুমকি দিয়েছিল কোয়াব। এখন পর্যন্ত এম নাজমুলের পদত্যাগের খবর আসেনি। তাই নির্ধারিত সময় পার হয়ে হলেও দিনের প্রথম ম্যাচের দুই দলের কেউই মাঠে যায়নি। যে কারণে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়।

এখানেই শেষ নয়, পদত্যাগের ঘোষণা না আসায় হোটেল শেরাটনে ম্যাচের সময়ে সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। এজন্য ছয় দলের ক্রিকেটাররা এক হচ্ছেন শেরাটনে।

বিশ্বকাপে না খেললে বোর্ড থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা? এমন প্রশ্নের জবাবে গতকাল বিসিবি পরিচালক এম নাজমুল বলেছিলেন, বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।

আশানুরূপ পারফর্ম না করলে ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কোন যুক্তিতে? সাংবাদিকদের কাছে এই পাল্টা প্রশ্ন করেছেন নাজমুল, কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।

তার করা এমন মন্তব্যেই পর থেকেই ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এরপর গতকাল রাতেই রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে এক জুম মিটিংয়ে যুক্ত হয়ে জানান, একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনোই এভাবে কথা বলতে পারেন না। আমরা তাৎক্ষণিকভাবে উনার পদত্যাগ চাচ্ছি। যদি এম নাজমুল আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করে, তাহলে কোনো ধরনের ক্রিকেট খেলবে না ক্রিকেটাররা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিয়ের পরেই বড় চমক দিলেন বিজয়-রাশমিকা

» নৌপথে ডাকাতি-চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে নৌ পুলিশ

» দরবার শরীফের ভক্ত হত্যার ঘটনায় পীর গ্রেফতার

» ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী নিহত

» তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলায় প্রধান দুই আসামি গ্রেপ্তার

» প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ববি হাজ্জাজ

» চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

» তিন ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করতে ডিএনসিসি প্রশাসকের নির্দেশ

» দায়িত্ব বাড়ল উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রিজভী আহমেদের

» ঈদে যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ সেতুমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিজেদের অবস্থান জানাতে দুপুর ১টায় কোয়াবের সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সম্প্রতি নানা বক্তব্যের কারণে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের জন্য সময় বেঁধে দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। কিন্তু এখনো আসেনি পদত্যাগের ঘোষণা। তারই পরিপ্রেক্ষিতে নিজেদের অনড় কোয়াব। বিপিএলে দিনের প্রথম ম্যাচের সময় ডাকা হয়েছে সংবাদ সম্মেলন।

আজ বৃহস্পতিবার বিপিএলের ম্যাচ শুরুর আগে দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটেরও হুমকি দিয়েছিল কোয়াব। এখন পর্যন্ত এম নাজমুলের পদত্যাগের খবর আসেনি। তাই নির্ধারিত সময় পার হয়ে হলেও দিনের প্রথম ম্যাচের দুই দলের কেউই মাঠে যায়নি। যে কারণে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়।

এখানেই শেষ নয়, পদত্যাগের ঘোষণা না আসায় হোটেল শেরাটনে ম্যাচের সময়ে সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। এজন্য ছয় দলের ক্রিকেটাররা এক হচ্ছেন শেরাটনে।

বিশ্বকাপে না খেললে বোর্ড থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা? এমন প্রশ্নের জবাবে গতকাল বিসিবি পরিচালক এম নাজমুল বলেছিলেন, বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।

আশানুরূপ পারফর্ম না করলে ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কোন যুক্তিতে? সাংবাদিকদের কাছে এই পাল্টা প্রশ্ন করেছেন নাজমুল, কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।

তার করা এমন মন্তব্যেই পর থেকেই ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এরপর গতকাল রাতেই রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে এক জুম মিটিংয়ে যুক্ত হয়ে জানান, একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনোই এভাবে কথা বলতে পারেন না। আমরা তাৎক্ষণিকভাবে উনার পদত্যাগ চাচ্ছি। যদি এম নাজমুল আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করে, তাহলে কোনো ধরনের ক্রিকেট খেলবে না ক্রিকেটাররা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com