কুমিল্লায় অনুষ্ঠিত হলো ৫ম প্রাইম ব্যাংক  কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬

ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৬: কুমিল্লা ক্যান্টনমেন্টের ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে গত ৮–১০ জানুয়ারি ২০২৬ তারিখে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫ম প্রাইম ব্যাংক  কাপ গলফ টুর্নামেন্ট–২০২৬।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল মো. নাজিম-উদদৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর মফিজ আহমেদ ভুঁইয়া।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের হ্যান্ডিক্যাপ ও এন্টারটেইনমেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মালেক হোসেন, এনডিসি, পিএসসি; টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান, এসপিপি, পিবিজিএম, এনডব্লিউসি, পিএসসি; এবং মেম্বার সেক্রেটারি লেফটেন্যান্ট কর্নেল বেগ সাব্বির আহমেদ, পিএসসি। এছাড়াও প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং মামুর আহমেদ, এসইভিপি অ্যান্ড হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।

এই টুর্নামেন্টে সাব জুনিয়র, জুনিয়র ও সিনিয়র- এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৩২ জন গলফার অংশগ্রহণ করেন, যা টুর্নামেন্টটিকে প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক করে তোলে।

৫ম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬ গলফারদের মধ্যে সৌহার্দ্য, ক্রীড়াসুলভ মনোভাব ও পারস্পরিক বন্ধন জোরদার করার পাশাপাশি এ অঞ্চলে গলফ খেলার জনপ্রিয়তা আরও বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‎গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০০ জন গ্রেফতার

» নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

» ঝোপে মিললো বিদেশি ওয়ান শুটারগান

» পিরিয়ডের সময় যে কারণে টমেটো খাবেন

» মার্কিনিদের জন্য বেদনাদায়ক করতে যুদ্ধ আরও দীর্ঘায়িত করতে চায় ইরান

» মৃগী রোগ নিয়ে কিছু কথা

» মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

» বাস চাপায় লেগুনার ৪ যাত্রী নিহত, আহত ৫

» নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত

» ট্রাকচালক হোসেন হত্যা : হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১ সেপ্টেম্বর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কুমিল্লায় অনুষ্ঠিত হলো ৫ম প্রাইম ব্যাংক  কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬

ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৬: কুমিল্লা ক্যান্টনমেন্টের ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে গত ৮–১০ জানুয়ারি ২০২৬ তারিখে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫ম প্রাইম ব্যাংক  কাপ গলফ টুর্নামেন্ট–২০২৬।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল মো. নাজিম-উদদৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর মফিজ আহমেদ ভুঁইয়া।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের হ্যান্ডিক্যাপ ও এন্টারটেইনমেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মালেক হোসেন, এনডিসি, পিএসসি; টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান, এসপিপি, পিবিজিএম, এনডব্লিউসি, পিএসসি; এবং মেম্বার সেক্রেটারি লেফটেন্যান্ট কর্নেল বেগ সাব্বির আহমেদ, পিএসসি। এছাড়াও প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং মামুর আহমেদ, এসইভিপি অ্যান্ড হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।

এই টুর্নামেন্টে সাব জুনিয়র, জুনিয়র ও সিনিয়র- এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৩২ জন গলফার অংশগ্রহণ করেন, যা টুর্নামেন্টটিকে প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক করে তোলে।

৫ম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬ গলফারদের মধ্যে সৌহার্দ্য, ক্রীড়াসুলভ মনোভাব ও পারস্পরিক বন্ধন জোরদার করার পাশাপাশি এ অঞ্চলে গলফ খেলার জনপ্রিয়তা আরও বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com