ইরানের সঙ্গে বৈঠকের আগেই কঠোর পদক্ষেপ নেবেন ট্রাম্প?

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : চলমান বিক্ষোভ নিয়ে ইরানের সঙ্গে বৈঠক আয়োজনের সম্ভাবনার পাশাপাশি কঠোর পদক্ষেপ নিয়েও বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে সামরিক হস্তক্ষেপও রয়েছে।

গতকাল রবিবার রাতে এয়ারফোর্স ওয়ান বিমানে ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখছি। সামরিক বাহিনী যাচাই করছে, আমরা খুবই শক্তিশালী বিকল্প বিবেচনা করছি। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করব।’

তিনি আরও বলেন, ‘ইরানের নেতৃত্ব তার সঙ্গে যোগাযোগ করেছে। সামরিক হুমকির পর ‘আলোচনা করতে চাইছে’, একটি বৈঠকও আয়োজন করা হচ্ছে।’

ট্রাম্প আরও বলেন, ‘সম্ভবত আমাদের সভার আগে পদক্ষেপ নিতে হতে পারে।’ তবে এ বিষয়ে তেহরান থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে ইরানি নেতারা সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের ওপর কোনো আক্রমণ করলে তাদের দখলকৃত অঞ্চলের সামরিক ঘাঁটি ও জাহাজে হামলা করা হবে।’

ইরানে রিয়ালের দাম কমে যাওয়ায় ও অর্থনৈতিক দুরাবস্থার কারণে গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে বিক্ষোভ শুরু হয়। পরে দ্রুতই এই প্রতিবাদ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এবং সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

ইরানি সরকারি মিডিয়ার তথ্যানুযায়ী, এই বিক্ষোভে অন্তত ১০৯ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। একই সঙ্গে শত শত প্রতিবাদকারীও এতে নিহত হয়েছেন বলে দাবি করছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। দেশটিতে ইন্টারনেট সংযোগও ৭২ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে।

সূত্র: আল-জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

» ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম করার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

» বনদস্যু সামাদ আটক, অস্ত্র-গুলি উদ্ধার

» জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ

» শুক্রবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

» ‘মুখে নয়, খেলা হবে মাঠে’

» সৌদি আরবের চাপে সুদানের অস্ত্র চুক্তি বাতিল করল পাকিস্তান

» দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইরানের সঙ্গে বৈঠকের আগেই কঠোর পদক্ষেপ নেবেন ট্রাম্প?

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : চলমান বিক্ষোভ নিয়ে ইরানের সঙ্গে বৈঠক আয়োজনের সম্ভাবনার পাশাপাশি কঠোর পদক্ষেপ নিয়েও বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে সামরিক হস্তক্ষেপও রয়েছে।

গতকাল রবিবার রাতে এয়ারফোর্স ওয়ান বিমানে ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখছি। সামরিক বাহিনী যাচাই করছে, আমরা খুবই শক্তিশালী বিকল্প বিবেচনা করছি। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করব।’

তিনি আরও বলেন, ‘ইরানের নেতৃত্ব তার সঙ্গে যোগাযোগ করেছে। সামরিক হুমকির পর ‘আলোচনা করতে চাইছে’, একটি বৈঠকও আয়োজন করা হচ্ছে।’

ট্রাম্প আরও বলেন, ‘সম্ভবত আমাদের সভার আগে পদক্ষেপ নিতে হতে পারে।’ তবে এ বিষয়ে তেহরান থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে ইরানি নেতারা সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের ওপর কোনো আক্রমণ করলে তাদের দখলকৃত অঞ্চলের সামরিক ঘাঁটি ও জাহাজে হামলা করা হবে।’

ইরানে রিয়ালের দাম কমে যাওয়ায় ও অর্থনৈতিক দুরাবস্থার কারণে গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে বিক্ষোভ শুরু হয়। পরে দ্রুতই এই প্রতিবাদ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এবং সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

ইরানি সরকারি মিডিয়ার তথ্যানুযায়ী, এই বিক্ষোভে অন্তত ১০৯ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। একই সঙ্গে শত শত প্রতিবাদকারীও এতে নিহত হয়েছেন বলে দাবি করছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। দেশটিতে ইন্টারনেট সংযোগও ৭২ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে।

সূত্র: আল-জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com