১৪ সেকেন্ডের ব্যবধানে ভূমিকম্পে দুবার কাঁপল আসাম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  উত্তর-পূর্ব ভারতের আসামে ১৪ সেকেন্ডের ব্যবধানে হালকা ও মাঝারি মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভারতের স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিট ৩৮ সেকেন্ডে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। এরপর ভোর ৪টা ১৭ মিনিট ৫২ সেকেন্ডে ৪ দশমিক ৯ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়।

৫ দশমিক ২ মাত্রার প্রথম ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসামের ধিং থেকে ১৩ দশমিক ৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মরিগাঁও থেকে ১৪ কিলোমিটার উত্তর উত্তর পূর্বে (26.368°N 92.394°E) । আর ৪ দশমিক ৯ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসামের ধিং থেকে ২২ দশমিক ৮ দশমিক ৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মরিগাঁও থেকে ৯ দশমিক ৪ কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে (26.326°N 92.308°E) ।

ওই দুই জায়গার দূরত্ব ১০ কিলোমিটারের কম। দুই ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আনুমানিক ৩৫ থেকে ৫০ কিলোমিটার গভীরে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের সময় আসামের বিভিন্ন এলাকার বাসিন্দারা প্রবল ঠাণ্ডা ও ঘন কুঁয়াশার মধ্যে বাড়ি থেকে বাইরে বের হয়ে আসেন।

ভূমিকম্প দুটির উৎপত্তি কোপিলি ফল্ট লাইনে। এর আগেও এই ভূতাত্ত্বিক চ্যুতিতে বেশ কয়েকটি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। আসামসহ উত্তর-পূর্ব ভারত দেশটির সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

» ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম

» লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম

» রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ

» বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৪১ জন গ্রেপ্তার

» দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ যুবক আটক

» ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

» টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ

» শুক্রবার ভারতজুড়ে বড় বিক্ষোভের ডাক, উত্তেজনা চরমে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

১৪ সেকেন্ডের ব্যবধানে ভূমিকম্পে দুবার কাঁপল আসাম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  উত্তর-পূর্ব ভারতের আসামে ১৪ সেকেন্ডের ব্যবধানে হালকা ও মাঝারি মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভারতের স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিট ৩৮ সেকেন্ডে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। এরপর ভোর ৪টা ১৭ মিনিট ৫২ সেকেন্ডে ৪ দশমিক ৯ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়।

৫ দশমিক ২ মাত্রার প্রথম ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসামের ধিং থেকে ১৩ দশমিক ৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মরিগাঁও থেকে ১৪ কিলোমিটার উত্তর উত্তর পূর্বে (26.368°N 92.394°E) । আর ৪ দশমিক ৯ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসামের ধিং থেকে ২২ দশমিক ৮ দশমিক ৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মরিগাঁও থেকে ৯ দশমিক ৪ কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে (26.326°N 92.308°E) ।

ওই দুই জায়গার দূরত্ব ১০ কিলোমিটারের কম। দুই ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আনুমানিক ৩৫ থেকে ৫০ কিলোমিটার গভীরে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের সময় আসামের বিভিন্ন এলাকার বাসিন্দারা প্রবল ঠাণ্ডা ও ঘন কুঁয়াশার মধ্যে বাড়ি থেকে বাইরে বের হয়ে আসেন।

ভূমিকম্প দুটির উৎপত্তি কোপিলি ফল্ট লাইনে। এর আগেও এই ভূতাত্ত্বিক চ্যুতিতে বেশ কয়েকটি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। আসামসহ উত্তর-পূর্ব ভারত দেশটির সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com