বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে দল থেকে বাদ দিল কলকাতা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আইপিএলের মিনি নিলামে বড় আলোচনার জন্ম দিয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে নিলামের পরই ভারতীয় গণমাধ্যমে খবর আসে মুস্তাফিজকে দলে না রাখতে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এবার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেছে কলকাতা নাইট রাইডার্স। দলটি নিশ্চিত করেছে, মুস্তাফিজুর রহমানকে এবারের আইপিএলে খেলতে দেওয়া হচ্ছে না এবং তাকে দল থেকেও বাদ দেওয়া হয়েছে।

কেকেআরের বিবৃতিতে বলা হয়, ‘আইপিএলের নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ অনুযায়ী আসন্ন মৌসুমের আগে মুস্তাফিজকে ছেড়ে দিতে হয়েছে। বিসিসিআইয়ের নির্দেশ মেনেই সব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‘এছাড়া আইপিএলের নিয়ম অনুযায়ী, মুস্তাফিজের জায়গায় কলকাতা নাইট রাইডার্স নতুন একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি পাবে বলেও জানানো হয়েছে।’

সব মিলিয়ে, নিলামে বড় অঙ্কে দল পেলেও এবারের আইপিএলে মাঠে নামা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে দল থেকে বাদ দিল কলকাতা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আইপিএলের মিনি নিলামে বড় আলোচনার জন্ম দিয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে নিলামের পরই ভারতীয় গণমাধ্যমে খবর আসে মুস্তাফিজকে দলে না রাখতে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এবার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেছে কলকাতা নাইট রাইডার্স। দলটি নিশ্চিত করেছে, মুস্তাফিজুর রহমানকে এবারের আইপিএলে খেলতে দেওয়া হচ্ছে না এবং তাকে দল থেকেও বাদ দেওয়া হয়েছে।

কেকেআরের বিবৃতিতে বলা হয়, ‘আইপিএলের নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ অনুযায়ী আসন্ন মৌসুমের আগে মুস্তাফিজকে ছেড়ে দিতে হয়েছে। বিসিসিআইয়ের নির্দেশ মেনেই সব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‘এছাড়া আইপিএলের নিয়ম অনুযায়ী, মুস্তাফিজের জায়গায় কলকাতা নাইট রাইডার্স নতুন একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি পাবে বলেও জানানো হয়েছে।’

সব মিলিয়ে, নিলামে বড় অঙ্কে দল পেলেও এবারের আইপিএলে মাঠে নামা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com