সাকিবের পর টি-টোয়েন্টিতে মুস্তাফিজের ৪০০ উইকেট

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  টি-টোয়েন্টিতে সাকিবের পর ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজুর রহমান। শুক্রবার (২ জানুয়ারি) সিলেট টাইটান্সের বিপক্ষে মেহেদী হাসান মিরাজকে আউট করে এই রেকর্ড করেন তিনি।

এই মাইলফলক স্পর্শ করতে মোস্তাফিজুর রহমান খেলেছেন ৩১৪টি ম্যাচ। এর মধ্যে ১২৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৫৮ উইকেট। বাকিগুলো আইপিএল, বিপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ম্যাচে শিকার করেছেন।

এবার ৩৯৬ উইকেট নিয়ে রংপুর রাইডার্সের জার্সিতে বিপিএলের আসর শুরু করেন মুস্তাফিজ। নিজের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ১৯ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। পরের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে নিয়েছেন একটি উইকেট। ৩১৪ ম্যাচে ৩৯৯ উইকেট নিয়ে সিলেটের বিপক্ষে খেলতে নামেন ফিজ। যেখানে ইনিংসের পঞ্চম ওভারে মিরাজকে ফিরিয়ে ছুঁয়েছেন ৪০০ উইকেট।

মোস্তাফিজের আগে সাকিব আল হাসান ৫০০ উইকেটও ছাড়িয়ে গেছেন। ৪৬৮ ম্যাচে তার শিকার ৫০৭টি উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি রয়েছেন পাঁচ নম্বরে। ৫০৭ ম্যাচে ৬৮৫ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন আফগান স্পিনার রশিদ খান। ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়ে দুইয়ে আছেন ব্রাভো। তিনে থাকা নারিনের শিকার ৫৭৮ মাচে ৬০৮ উইকেট। সাউথ আফ্রিকার লেগ স্পিনার তাহির ৪৪৬ ম্যাচে ৫৭০ উইকেট নিয়ে চারে আছেন। মোস্তাফিজ বর্তমানে অবস্থান করছেন ১১ নম্বরে। আর ৩ উইকেট পেলে মোহাম্মন নবিকে হটিয়ে তিনি সেরা দশে জায়গা করে নিবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাকিবের পর টি-টোয়েন্টিতে মুস্তাফিজের ৪০০ উইকেট

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  টি-টোয়েন্টিতে সাকিবের পর ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজুর রহমান। শুক্রবার (২ জানুয়ারি) সিলেট টাইটান্সের বিপক্ষে মেহেদী হাসান মিরাজকে আউট করে এই রেকর্ড করেন তিনি।

এই মাইলফলক স্পর্শ করতে মোস্তাফিজুর রহমান খেলেছেন ৩১৪টি ম্যাচ। এর মধ্যে ১২৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৫৮ উইকেট। বাকিগুলো আইপিএল, বিপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ম্যাচে শিকার করেছেন।

এবার ৩৯৬ উইকেট নিয়ে রংপুর রাইডার্সের জার্সিতে বিপিএলের আসর শুরু করেন মুস্তাফিজ। নিজের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ১৯ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। পরের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে নিয়েছেন একটি উইকেট। ৩১৪ ম্যাচে ৩৯৯ উইকেট নিয়ে সিলেটের বিপক্ষে খেলতে নামেন ফিজ। যেখানে ইনিংসের পঞ্চম ওভারে মিরাজকে ফিরিয়ে ছুঁয়েছেন ৪০০ উইকেট।

মোস্তাফিজের আগে সাকিব আল হাসান ৫০০ উইকেটও ছাড়িয়ে গেছেন। ৪৬৮ ম্যাচে তার শিকার ৫০৭টি উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি রয়েছেন পাঁচ নম্বরে। ৫০৭ ম্যাচে ৬৮৫ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন আফগান স্পিনার রশিদ খান। ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়ে দুইয়ে আছেন ব্রাভো। তিনে থাকা নারিনের শিকার ৫৭৮ মাচে ৬০৮ উইকেট। সাউথ আফ্রিকার লেগ স্পিনার তাহির ৪৪৬ ম্যাচে ৫৭০ উইকেট নিয়ে চারে আছেন। মোস্তাফিজ বর্তমানে অবস্থান করছেন ১১ নম্বরে। আর ৩ উইকেট পেলে মোহাম্মন নবিকে হটিয়ে তিনি সেরা দশে জায়গা করে নিবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com