খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার এক শোকবার্তায় বিসিবি জানায়, দেশের ক্রিকেটের অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে বোর্ড। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ সমর্থন ও পৃষ্ঠপোষকতা প্রদান করেছিলেন। তার সময়ে ক্রিকেট অবকাঠামোর উন্নয়নসহ সারাদেশে খেলাটির বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়।

শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার দূরদর্শিতা ও উৎসাহ বাংলাদেশের ক্রিকেটকে আজকের অবস্থানে পৌঁছাতে সহায়ক ভূমিকা রেখেছে। দেশের ক্রিকেট যে অগ্রগতির পথ ধরে এগিয়েছে, তার পেছনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই শোকের মুহূর্তে পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

» তরুণদের চিন্তাকে সুসংহত করলে দেশ এগিয়ে যাবে: নজরুল ইসলাম

» জুলাই চেতনাকে বাদ দিয়ে গণতন্ত্র, সুসংহত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়: হামিদুর রহমান আযাদ

» সরকারি দল ক্ষমতায় এসেই জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: এটিএম আজহার

» ভাষা শহীদদের প্রতি জামায়াতের শ্রদ্ধা জানানকে উল্লেখযোগ্য পরিবর্তন বললেন শিক্ষামন্ত্রী

» ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস আজও রচিত হয়নি: রুমিন ফারহানা

» রাজের জন্মদিনে প্রকাশ্যে প্রেমের ঝলক শুভশ্রীর

» ভারতে আসছেন শাকিরা

» তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা

» নরসিংদীর শিবপুরে ভাষা শহীদদের প্রতি  জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার এক শোকবার্তায় বিসিবি জানায়, দেশের ক্রিকেটের অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে বোর্ড। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ সমর্থন ও পৃষ্ঠপোষকতা প্রদান করেছিলেন। তার সময়ে ক্রিকেট অবকাঠামোর উন্নয়নসহ সারাদেশে খেলাটির বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়।

শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার দূরদর্শিতা ও উৎসাহ বাংলাদেশের ক্রিকেটকে আজকের অবস্থানে পৌঁছাতে সহায়ক ভূমিকা রেখেছে। দেশের ক্রিকেট যে অগ্রগতির পথ ধরে এগিয়েছে, তার পেছনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই শোকের মুহূর্তে পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Design & Developed BY ThemesBazar.Com