গ্লোব সকার অ্যাওয়ার্ডে মধ্যপ্রাচ্যের বর্ষসেরা রোনালদো

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডসে বর্ষসেরা মধ্যপ্রাচ্যের খেলোয়াড়ের (বেস্ট মিডল ইস্ট প্লেয়ার) পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরস্কার গ্রহণের পর ৯৫৬ গোলের মালিক পর্তুগিজ মহাতারকা এক হাজার গোলের মাইলফলকে পৌঁছানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। করিম বেনজেমা ও রিয়াদ মাহরেজদের পেছনে ফেলে পুরস্কার জিতে রোনালদো বলেন, গোল করে যাওয়া, আরও ট্রফি জেতা এবং নতুন ব্যক্তিগত লক্ষ্য অর্জনই তার প্রধান উদ্দেশ্য।

একই আয়োজনে বছরের সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উসমান দেম্বেলে। প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) প্রথমবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিতে তিনি এই সম্মান পান। এর আগে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরার পুরস্কার জিতে ২০২৫ সালকে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা বছরে পরিণত করেন ফরাসি তারকা।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফুটবলের সেরাদের সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে শীর্ষ আলোচনায় ছিলেন দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৩৫ গোল করে তিনি পিএসজিকে লিগ ওয়ান, ফরাসি কাপসহ মোট ছয়টি ট্রফি এনে দেন। এই বিভাগে তিনি কিলিয়ান এমবাপে, রাফিনহা ও লামিন ইয়ামালকে পেছনে ফেলেন।

তবে বার্সেলোনার ১৮ বছর বয়সী তারকা লামিন ইয়ামালও নজর কাড়েন দুটি পুরস্কার জিতে। তিনি ‘সেরা ফরোয়ার্ড’ নির্বাচিত হওয়ার পাশাপাশি বল পায়ে অসাধারণ দক্ষতা ও প্রতিভার স্বীকৃতিস্বরূপ ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা অ্যাওয়ার্ড অর্জন করেন।

২০২৫ গ্লোব সকার অ্যাওয়ার্ডসের অন্যান্য বিজয়ীরা:

সেরা পুরুষ খেলোয়াড়: উসমান দেম্বেলে (পিএসজি)
সেরা উদীয়মান খেলোয়াড়: দেজিরে দুয়ে (পিএসজি)
সেরা ফরোয়ার্ড: লামিন ইয়ামাল (বার্সেলোনা)
সেরা কোচ: লুইস এনরিকে (পিএসজি)
মিডল ইস্ট সেরা খেলোয়াড়: ক্রিস্টিয়ানো রোনালদো (আল নাসর)
সেরা ক্লাব: প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গ্লোব সকার অ্যাওয়ার্ডে মধ্যপ্রাচ্যের বর্ষসেরা রোনালদো

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডসে বর্ষসেরা মধ্যপ্রাচ্যের খেলোয়াড়ের (বেস্ট মিডল ইস্ট প্লেয়ার) পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরস্কার গ্রহণের পর ৯৫৬ গোলের মালিক পর্তুগিজ মহাতারকা এক হাজার গোলের মাইলফলকে পৌঁছানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। করিম বেনজেমা ও রিয়াদ মাহরেজদের পেছনে ফেলে পুরস্কার জিতে রোনালদো বলেন, গোল করে যাওয়া, আরও ট্রফি জেতা এবং নতুন ব্যক্তিগত লক্ষ্য অর্জনই তার প্রধান উদ্দেশ্য।

একই আয়োজনে বছরের সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উসমান দেম্বেলে। প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) প্রথমবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিতে তিনি এই সম্মান পান। এর আগে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরার পুরস্কার জিতে ২০২৫ সালকে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা বছরে পরিণত করেন ফরাসি তারকা।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফুটবলের সেরাদের সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে শীর্ষ আলোচনায় ছিলেন দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৩৫ গোল করে তিনি পিএসজিকে লিগ ওয়ান, ফরাসি কাপসহ মোট ছয়টি ট্রফি এনে দেন। এই বিভাগে তিনি কিলিয়ান এমবাপে, রাফিনহা ও লামিন ইয়ামালকে পেছনে ফেলেন।

তবে বার্সেলোনার ১৮ বছর বয়সী তারকা লামিন ইয়ামালও নজর কাড়েন দুটি পুরস্কার জিতে। তিনি ‘সেরা ফরোয়ার্ড’ নির্বাচিত হওয়ার পাশাপাশি বল পায়ে অসাধারণ দক্ষতা ও প্রতিভার স্বীকৃতিস্বরূপ ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা অ্যাওয়ার্ড অর্জন করেন।

২০২৫ গ্লোব সকার অ্যাওয়ার্ডসের অন্যান্য বিজয়ীরা:

সেরা পুরুষ খেলোয়াড়: উসমান দেম্বেলে (পিএসজি)
সেরা উদীয়মান খেলোয়াড়: দেজিরে দুয়ে (পিএসজি)
সেরা ফরোয়ার্ড: লামিন ইয়ামাল (বার্সেলোনা)
সেরা কোচ: লুইস এনরিকে (পিএসজি)
মিডল ইস্ট সেরা খেলোয়াড়: ক্রিস্টিয়ানো রোনালদো (আল নাসর)
সেরা ক্লাব: প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com