দুবাই থেকে আনা হচ্ছে বিপিএলের হীরাখচিত ট্রফি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : অনেকটা সাদামাটা আয়োজনে বিপিএলের ১২তম আসরের পর্দা উঠলো। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরুর আগে ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোশেসনও হয়নি। আর হবেই বা কি করে, এখনও তো বিপিএলের ট্রফি বাংলাদেশে এসেই পৌঁছায়নি। তবে দুবাই থেকে হীরাখচিত ট্রফি নিয়ে আসছে বিসিবি।

ট্রফি ছাড়া বিপিএল শুরু হওয়ায় সমালোচনার মুখে পড়ে বিসিবি। কিন্তু সব সমালোচনা এক পাশে রেখে ২৫ লাখ টাকা খরচ করে বিপিএলের ট্রফি নিয়ে আসছে তারা। যে ট্রফিতে থাকবে হীরের ঝলকানি।

এ নিয়ে শুক্রবার সিলেটে গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির সহসভাপতি সাখাওয়াৎ হোসেন সাংবাদিকদের জানান, যে ট্রফিটা আগে ছিল, এটা গতানুগতিক। সেটা বদলে আরও একটা ট্রফি আনা হয়েছিল, কিন্তু ওটা আপ টু দ্য মার্ক না। সে জন্য ওটা পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই সেটা আমাদের হাতে আসবে।

বিসিবি জানায়, দুবাইয়ের এক প্রতিষ্ঠানের বানানো ট্রফিটি বিপিএলের মাঝপথে যেকোনো সময় বাংলাদেশে আসতে পারে। ট্রফি এলে সেটি উন্মোচনের একটি অনুষ্ঠানও হতে পারে। তখন অধিনায়কদের সঙ্গে হবে ফটোসেশনও।

২৪ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে তা হয়নি। সিলেটে আজ ম্যাচ শুরুর আগে ১৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান হয়। পরে সন্ধ্যার ম্যাচের আগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

কিন্তু সেই অনুষ্ঠান মঞ্চের সামনে বিসিবি কর্মকর্তাদের ভিড় দর্শকদের গ্যালারি থেকে সেই অনুষ্ঠান দেখা কঠিন হয়ে পড়েছিল। আয়োজনটি তাই একরকম হয়ে গিয়েছিল বিসিবি কর্মকর্তাদের জন্যই।

তবে মঞ্চে কী হচ্ছে, তা ঠিকঠাক বোঝার উপায়ই ছিল না গ্যালারিতে বসে থাকা দর্শকদের। তবে মাঠের লড়াইটা হয়েছে বেশ জমজমাট। উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করে ১৯০ রান করেছিল সিলেট টাইটান্স। সেই লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় রাজশাহী ওয়ারিয়র্স।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাদরাসার ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলি উদ্ধার

» আগামী এক বছরের মধ্যে রূপগঞ্জের দুই সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে : সেতু প্রতিমন্ত্রী

» জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে: গোলাম পরওয়ার

» জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

» গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী

» বিভাগে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার

» পুলিশের অভিযানে ১০ মাদক কারবারি গ্রেফতার

» সোনারগাঁয়ে শপিংমলে অগ্নিকাণ্ড

» ট্রাক উল্টে রেললাইন ব্লক, কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুবাই থেকে আনা হচ্ছে বিপিএলের হীরাখচিত ট্রফি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : অনেকটা সাদামাটা আয়োজনে বিপিএলের ১২তম আসরের পর্দা উঠলো। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরুর আগে ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোশেসনও হয়নি। আর হবেই বা কি করে, এখনও তো বিপিএলের ট্রফি বাংলাদেশে এসেই পৌঁছায়নি। তবে দুবাই থেকে হীরাখচিত ট্রফি নিয়ে আসছে বিসিবি।

ট্রফি ছাড়া বিপিএল শুরু হওয়ায় সমালোচনার মুখে পড়ে বিসিবি। কিন্তু সব সমালোচনা এক পাশে রেখে ২৫ লাখ টাকা খরচ করে বিপিএলের ট্রফি নিয়ে আসছে তারা। যে ট্রফিতে থাকবে হীরের ঝলকানি।

এ নিয়ে শুক্রবার সিলেটে গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির সহসভাপতি সাখাওয়াৎ হোসেন সাংবাদিকদের জানান, যে ট্রফিটা আগে ছিল, এটা গতানুগতিক। সেটা বদলে আরও একটা ট্রফি আনা হয়েছিল, কিন্তু ওটা আপ টু দ্য মার্ক না। সে জন্য ওটা পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই সেটা আমাদের হাতে আসবে।

বিসিবি জানায়, দুবাইয়ের এক প্রতিষ্ঠানের বানানো ট্রফিটি বিপিএলের মাঝপথে যেকোনো সময় বাংলাদেশে আসতে পারে। ট্রফি এলে সেটি উন্মোচনের একটি অনুষ্ঠানও হতে পারে। তখন অধিনায়কদের সঙ্গে হবে ফটোসেশনও।

২৪ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে তা হয়নি। সিলেটে আজ ম্যাচ শুরুর আগে ১৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান হয়। পরে সন্ধ্যার ম্যাচের আগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

কিন্তু সেই অনুষ্ঠান মঞ্চের সামনে বিসিবি কর্মকর্তাদের ভিড় দর্শকদের গ্যালারি থেকে সেই অনুষ্ঠান দেখা কঠিন হয়ে পড়েছিল। আয়োজনটি তাই একরকম হয়ে গিয়েছিল বিসিবি কর্মকর্তাদের জন্যই।

তবে মঞ্চে কী হচ্ছে, তা ঠিকঠাক বোঝার উপায়ই ছিল না গ্যালারিতে বসে থাকা দর্শকদের। তবে মাঠের লড়াইটা হয়েছে বেশ জমজমাট। উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করে ১৯০ রান করেছিল সিলেট টাইটান্স। সেই লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় রাজশাহী ওয়ারিয়র্স।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com